1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Title :
ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স

খালেদা জিয়াকে ধানের শীষে ভোট দিয়ে দেশের সেরা জয় উপহার দিতে চাই

  • আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১১.১৫ পিএম
  • ৯২ Time View

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলার ৭নং উথরাইল ইউনিয়ন মহিলা দলের কর্মী সভায় বক্তারা বলেছেন, দেশবাসী ১৬ বছর পর ভোটাধিকার ফিরে পেয়েছে। স্বৈরাচার সরকার ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আপনারা ধানের শীষে ভোট দিয়ে দেশকে বাঁচান, জনগণকে বাঁচান, বিএনপিকে বাঁচান।

১৭ নভেম্বর সোমবার বিকেলে সদর উপজেলার ৭নং উথরাইল ইউনিয়নের গোদাগারি উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত মহিলা দলের কর্মীসভায় বক্তারা বলেন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর আসনে প্রার্থী হয়েছেন। আমরা ধানের শীষে ভোট দিয়ে দেশের সেরা জয় উপহার দিতে চাই। আপনাদের সমর্থন, দোয়া ও ভোট অপরিহার্য।

উথরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি জিন্নাত আরা। ইউনিয়ন বিএনপি নেতা জুলফিকার আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি মো. মোকাররম হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন সরকার, জেলা মহিলাদলের সহ সভাপতি নাজমা মশির, সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি, জেলা বিএনপি’র প্রচার সম্পাদক বাবু চৌধুরী, সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক মোরশেদ সুমন, সদর উপজেলা মহিলাদলের সভাপতি সাইকা বেগম, সাধারণ সম্পাদক সালমা বেগম।

এছাড়াও বক্তব্য রাখেন কোতয়ালী, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ জেলা মহিলা দল, কোতয়ালী মহিলা দল, ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা দলের নেত্রীবৃন্দ।

কর্মীসভা শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর আসনে ধানের শীষ মার্কার প্রার্থী দেশনেত্রী খালেদা জিয়াকে উথরাইল ইউনিয়নে দেশের সর্বোচ্চ ভোটে জিতিয়ে আনার লক্ষ্যে ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com