1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

১৩ কোটি টাকা জরিমানা দিল বিএসআরএম স্টিল

  • আপডেট : শনিবার, ১ জানুয়ারী, ২০২২, ৩.০৯ পিএম
  • ৪৬৩ Time View

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টিল লিমিটেড ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের তদন্তের পর ভ্যাট বাবদে ‘ফাঁকি দেওয়া’ ১৩ কোটি ৩০ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ২০১৬ সালের জুলাই থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত সময়ে ওই ভ্যাট বিএসআরএম ‘ফাঁকি দিয়েছিল’।

বিএসআরএম গ্রুপের দুই কারখানা চট্টগ্রামের ফৌজদারহাটের বিএসআরএম স্টিল মিলস লিমিটেড এবং সদরঘাটের বিএসআরএম স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অভিযোগ আসার পর এই বিষয়ে তদন্তে নামে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর।

প্রতিষ্ঠানটির উপ-পরিচালক মুনাওয়ার মুরসালীনের নেতৃত্বে অধিদপ্তরের একটি দল গত জুলাই মাসে দুই কারখানায় যান।

তদন্ত শেষে দুই কারখানাকে ফাঁকি দেওয়া ভ্যাট এবং তার ওপর সুদসহ মোট ১৩ কোটি ৩০ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়। পরে মামলা করে তা নিষ্পত্তির জন্য পাঠানো হয় ভ্যাট কমিশনারেটে।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিএসআরএম স্টিল সরকারি কোষাগারে সেই অর্থ জমা দেয় বলে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com