1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বিডিঅ্যাপস ডেভেলপারদের অর্থায়নে রবি ও ব্র্যাক ব্যাংকের এমওইউ

  • আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৫.২২ পিএম
  • ৮০ Time View

ঢাকা, ০২ নভেম্বর, ২০২৫: দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা পিএলসি এবং
ব্র্যাক ব্যাংক পিএলসি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এর আওতায় রবির অ্যাপ মার্কেটপ্লেস
বিডিঅ্যাপসের ডেভেলপারদের অর্থায়ন সহায়তা প্রদান করা হবে।

সম্প্রতি ঢাকায় রবির করপোরেট অফিসে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। এই সহযোগিতার মাধ্যমে ব্র্যাক ব্যাংক
বিডিঅ্যাপসের ডেভেলপারদের জন্য বিশেষায়িত আর্থিক সেবা দেবে। এ ছাড়া তরুণ ডেভলেপারদের অ্যাপের প্রচার, বিকাশ
ও টেকসই পরিচালনায় সহায়তা করা হবে। এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে দেশের তরুণ ডিজিটাল উদ্যোক্তাদের ক্ষমতায়ন
এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব এসএমই
সৈয়দ আব্দুল মোমেন, হেড অব স্মল বিজনেস অ্যান্ড ডিস্ট্রিবিউটর ফাইন্যান্স আলমগীর হোসেন, হেড অব মিডিয়াম
বিজনেস অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স ইন্দ্রজিৎ সুর, হেড অব এসএমই স্ট্র্যাটেজি, ইনোভেশন অ্যান্ড নিউ
বিজনেস মোহাম্মদ জাকিরুল ইসলাম।

রবি আজিয়াটা পিএলসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ , হেড অব
মার্কেটিং শওকত কাদের চৌধুরী, ডিরেক্টর (কাস্টমার ভ্যালু সল্যুশনস) মানিক লাল দাস ও জেনারেল ম্যানেজার
(ভিএএস অ্যান্ড ডিজিটাল সার্ভিসেস) শফিক শামসুর রাজ্জাক।

অনুষ্ঠানে রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, “ব্র্যাক ব্যাংকের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে
তরুণ অ্যাপ ডেভেলপারদের উদ্ভাবনী ধারণাকে টেকসই ব্যবসায় রূপ দিতে প্রয়োজনীয় অর্থায়ন সহায়তা প্রদান করা
হবে। এই উদ্যোগ তরুণ ডেভেলপারদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। দেশের ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করতেও
ভূমিকা রাখবে।”

উল্লেখ্য, বিডিঅ্যাপস রবি আজিয়াটা পিএলসির একটি ডিজিটাল উদ্যোগ। বর্তমানে দেশের অন্যতম শীর্ষস্থানীয়
মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট প্ল্যাটফর্‌ম বিডিঅ্যাপস, যা দেশের ডেভেলপারদের উদ্ভাবনী সমাধান বাস্তবে রূপ দিতে
টুলস, রিসোর্সসহ বিভিন্ন সহায়তা দিয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com