1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

কমিউনিটি ব্যাংকের বার্ষিক এএমএল অ্যান্ড সিএফটি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৬.২৬ পিএম
  • ১০৫ Time View

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তাদের অংশগ্রহণে এএমএল অ্যান্ড সিএফটি কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর, ২০২৫) দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের ভারপ্রাপ্ত প্রধান জনাব মো. মফিজুর রহমান খান চৌধুরী। এছাড়া কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদত বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে অংশ নেন।

দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের ডেপুটি ডিরেক্টর হাফিজুর রহমান, জয়েন্ট ডিরেক্টর ইবনে আহসান কবির, জয়েন্ট ডিরেক্টর এ.এন.এম কলিম উদ্দিন হাসান তুষার মানি লন্ডারিং প্রতিরোধে সিনিয়র ম্যানেজমেন্ট এর কমপ্লায়েন্স পরিপালন, ব্যামেলকোদের ভ‚মিকা, ট্রেড এবং ক্রেডিট বেজড মানি লন্ডারিং এর ধরণ, ইমার্জিং ফাইন্যান্সিয়াল ক্রাইম, হুন্ডি, গেমিং, বেটিং এবং ক্রিপ্টোকারেন্সিসহ বিভিন্ন বিষয়ে ব্যাংকের শাখা ও বিভাগের অত্যাবশ্যক পরিপালনীয় বিষয় নিয়ে বিষদ আলোচনা ও পর্যালোচনা শেষে করণীয় নির্ধারণ করে দেন।

সমাপনী বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জনাব সাজ্জাদ হোসেন- আর্থিকখাতে অনিয়ম ও অপরাধ রোধে ব্যাংকগুলোর পক্ষ থেকে জোরালো ভূমিকা প্রত্যাশা করেন।

এ সময় মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কমিউনিটি ব্যাংকের ক্যামেলকো ও চিফ অপারেটিং অফিসার (সিওও) সামসুল হক সুফিয়ানী এবং ডিক্যামেলকো ও হেড অব অপারেশন্স শরফুদ্দিন মোঃ রেদওয়ান পাটওয়ারী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কমিউনিটি ব্যাংকের কোম্পানি সেক্রেটারি জনাব সাইফুল আলম, এফসিএস; এবং ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি) প্রধান জনাব মোহাম্মদ খাইরুল আলম, এফসিএ সহ কমিউনিটি ব্যাংকের সকল বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক এবং সকল শাখার ব্যামেলকোবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com