1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

কমিউনিটি ব্যাংক ও উইগ্রো টেকনোলজিসের মধ্যে কৃষি সেবায় ব্যবসায়িক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

  • আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১০.৩৬ পিএম
  • ১১২ Time View

ঢাকা, ৩০ অক্টোবর ২০২৫: কৃষক ও কৃষি খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জীবনমান উন্নয়ন এবং সহজে আর্থিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও উইগ্রো টেকনোলজিস লিমিটেডের মধ্যে ব্যবসায়িক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তির মাধ্যমে কৃষকদের জন্য প্রয়োজনীয় অর্থায়ন, কৃষি উপকরণ সরবরাহ, পরামর্শ সেবা, উৎপাদিত পণ্যের ক্রেতা সংযোগ, ওয়ার্কিং ক্যাপিটাল লোনের ব্যবস্থা এবং উইগ্রো প্ল্যাটফর্মের মাধ্যমে কৃষি ঋণ প্রদানের কার্যক্রম আরও বিস্তৃত হবে। এর ফলে কৃষি উৎপাদন, বাজার সংযোগ এবং আর্থিক অন্তর্ভুক্তি আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

আজ রাজধানীর গুলশানে কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিওয়া সাআদত এবং উইগ্রো টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উইগ্রো টেকনোলজিসের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ইলহাম হাসান চৌধুরী, চিফ অপারেটিং অফিসার ফাইয়াজ সাফির, কো-ফাউন্ডার ও সিএসও জন বাকলি এবং সিনিয়র এক্সিকিউটিভ আব্দুল্লাহ আল সাদ। এছাড়াও কমিউনিটি ব্যাংকের হেড অব কর্পোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব এডিসি ও
হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান, হেড অব এসএমই অ্যান্ড এগ্রিকালচার শরীফ হাসান মামুনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত থেকে সহযোগিতার উদ্যোগকে স্বাগত জানান।

কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, বাজার প্রসার এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনায় সহায়তা প্রদানের মাধ্যমে এই চুক্তি দেশের কৃষি খাতকে আরও শক্তিশালী করবে বলে অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com