1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
Title :
হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বর্ষায় মানুষের পাশে বাংলালিংক; ১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত

জেড ক্যাটাগরিতে মার্জিন ঋণ বন্ধ রেখে নতুন নির্দেশনা বিএসইসির

  • আপডেট : শনিবার, ১ জানুয়ারী, ২০২২, ৭.৫২ এএম
  • ২৭০ Time View

স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত জেড ক্যাটাগরির শেয়ারে মার্জিন ঋণ বন্ধ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সেই সাথে মার্জিন ঋণের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে কমিশন। রোববার (২৬ ডিসেম্বর) বিএসইসির ৮০৪ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্য মতে, কমিশন আজকের সভায় মার্জিন ঋণ সংক্রান্ত বিষয়ে কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেগুলো হলো, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত জেড ক্যাটাগরির কোন শেয়ার ক্রয়ের জন্য মার্জিন ঋণ প্রদান করা যাবে না।স্টক এক্সচেঞ্জে নতুন তালিকাভুক্ত কোন শেয়ার ক্রয়ের জন্য সেই শেয়ার তালিকাভুক্তির তারিখ হতে প্রথম ৩০ কার্যদিবস কোন মার্জিন ঋণ প্রদান করা যাবে না।

এবং জেড ক্যাটাগরির শেয়ার ব্যতীত বিদ্যমান কোন তালিকাভুক্ত শেয়ার ক্যাটাগরি পরিবর্তনের ক্ষেত্রে মার্জিন ঋণ প্রদানে কোন বাধা থাকবে না। তবে শর্ত থাকবে যে, তালিকাভুক্ত কোন শেয়ার জেড ক্যাটাগরি হতে উচ্চতর কোন ক্যাটাগরিতে স্থানান্তর হলে ক্যাটাগরি পরিবর্তনের তারিখ হতে প্রথম ৭ কার্যদিবস পর্যন্ত সেই শেয়ার ক্রয়ের জন্য মার্জিন ঋণ প্রদান করা যাবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com