1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
Title :
বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে নবীনগরে ধান মাড়াই মেশিনে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত   ভৈরবে ইউপি চেয়ারম্যান রিপনের পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ টেকনোর ঈদ-উল-আযহা ক্যাম্পেইন: ল্যাপটপ ও ইলেকট্রিক বাইক, সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সহ আকর্ষণীয় মেগা উপহার নড়াগাতীতে কম্বল, ভিডব্লিউবি চাউল না দেওয়া সহ হোল্ডিং ট্যাক্স আত্মসাতের অভিযোগ  Price Sensitive Information of AB Bank PLC. সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি যৌথভাবে একটি এক্সক্লুসিভ ভিসা ব্র্যান্ডেড স্টুডেন্ট কার্ড ক্যাম্পেইন চালু করেছে শিল্পপতি সিরাজ উদ্দিন আহমেদের ৪১তম মৃত্যুবার্ষিকী ১ মে ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকদের জন্য ওয়েস্টার্ন ইউনিয়নের বাই সাইকেল অফার

বীরগঞ্জে ক্ষমতার অপব্যবহারকারী ডিপিইও নজরুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন

  • আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৯.২৬ পিএম
  • ৪৯ Time View

মোঃ নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের সামনে ব্যপক অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতা ক্ষমতার অপব্যবহারকারী সাবেক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম বর্তমান রংপুর জেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে সুশীল সমাজ ও সচেতন জনতা ১৩ অক্টোবর সকাল ১১ টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, নজরুল ইসলাম দিনাজপুর জেলা শিক্ষা অফিসার হিসাবে কর্মরত অবস্থায় ২১ এপ্রিল ২০২৪ তারিখে ব্যক্তিগত আক্রোশে বীরগঞ্জ উপজেলার মদনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম-কে নিয়ম বহির্ভূত, বে-আইনিভাবে বিনা নোটিশে উপযুক্ত কারন ছাড়াই, ক্ষমতার অপব্যবহার করে ৯ ঘন্টার মধ্যে সাময়িক বরখাস্ত করেন এবং চাকরিচ্যুৎ করার হীন তৎপরতা অব্যাহত রাখেন। ষড়যন্ত্রমূলক বিভাগীয় মামলা করিয়ে সীমাহীন হয়রানি করেন।

তারা আরো জানায়, দিনাজপুর জেলার সাবেক এই শিক্ষা অফিসার নজরুল ইসলাম শিক্ষক হয়রানী সহ সীমাহীন দূর্নীতিবাজ, ঘুষঘোর, সেচ্ছাচারী, প্রতিহিংসা পরায়ন, ডিজিটাল প্রজেক্টর ক্যালেঙ্কারির হোতা।

এসময় সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য মোঃ আবু ছায়েদ রয়েল বলেন, ঘটনাটি বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হলে শিক্ষা অধিদপ্তর বিষয়টি আমলে নিয়ে ৭ কার্য দিবসের মধ্যে তদন্তের জন্য চলতি বছরের ১৬ জানুয়ারী রংপুর বিভাগীয় সহকারী পরিচালকে একটি পত্র দেয়। তিনি বিভাগীয় উপ-পরিচালকে দায়িত্ব প্রদান করলে বিভাগীয় উপ-পরিচালক চলতি দায়িত্ব রংপুর মোঃ আজিজুর রহমান উদাসীনতা দেখিয়ে ৮ মাস ২৭ দিন কাল ক্ষেপন করার পর আজ ১৩ অক্টোবর সোমবার লোক দেখানো তদন্ত করতে আসেন। তদন্তে ধীরগতি মানেই হচ্ছে অপরাধীকে আড়াল করার ঘৃন্য প্রয়াস।

পত্রের মাধম্যে অবগত করার পরেও অভিযুক্ত জেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম তদন্ত স্থলে উপস্থিত হন নাই।

উপজেলা শিক্ষা অফিসার মোছা: শাহজিদা হক জানান, সহকারী শিক্ষক রেজাউল করিম ইতোমধ্যে মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।

তদন্তকারী কর্মকর্তা বিভাগীয় উপ-পরিচালক মোঃ আজিজুর রহমান অসন্তোষ প্রকাশ করেন, যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উপস্থিত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের আশ্বস্ত করেন।

মদনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ চন্দ্র দাস জানায়, সহকারী শিক্ষক রেজাউল করিম কর্মস্থলে যোগদান করেছেন।

মানববন্ধনে সুশীল সমাজের নেতৃবৃন্দ দূর্নীতিবাজ জেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম সহ জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Theme Customized BY CreativeNews