1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
Title :
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত ভৈরবে হোল্ডিং ট্যাক্স ৪০ শতাংশ বৃদ্ধিসহ পৌরসভার স্থবির উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন আইসিএমএবিতে ইএসজি রিপোর্টিং বিষয়ক ওয়েবিনার চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর ২:১ অনুপাতে রাইট শেয়ার ইস্যুতে জিপিএইচ ইস্পাতের সিদ্ধান্ত নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেফতার ভৈরবে শিক্ষার্থীদের সংবর্ধনা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন-প্রতিমন্ত্রী মো শরীফুল আলম টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ঝাঁটা হাতে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী টুকু

বীরগঞ্জে আইন-প্রশাসন সহ সকলের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন

  • আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৬.২৬ পিএম
  • ৭৯ Time View

মোঃ নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর  প্রতিনিধি: বীরগঞ্জ প্রেসক্লাব কার্যালযয়ে ১২ অক্টোবর রবিবার সকাল ১১ টায় সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠে নিউ একতা ক্লিনিকের স্বত্বাধিকারী রেজাউল করিম রিপন জানায়, যৌথ মালিকানাধীন বীরগঞ্জ পৌর শহরের ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড সংলগ্ন বহুল পরিচিত, স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান, “নিউ একতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার” টি পরিচালিত হয়ে আসছে। তাদের অনিচ্ছাকৃত অতীতের ভুলত্রুটির জন্য আইন-প্রশাসন ও সর্বস্তরের মানুষের নিকট আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থনা করেন তারা। দুঃখ প্রকাশসহ অঙ্গিকার করেন যে, ক্লিনিক চালুর পর থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, মানসম্মত আধুনিক যন্ত্রপাতি ব্যবহারসহ সুদক্ষ প্রশিক্ষিত ডাক্তার ও নার্সের দ্বারা ব্যবসায়ীক কর্মকান্ড তথা প্রসূতি অপারেশন করাবেন। যে কোন প্রকার দুর্ঘটনা এড়াতে সজাগ থাকবেন।

এ সময় উপস্থিত যৌথ মালিকরা বলেন, এক প্রসূতি মেডিক্যাল কলেজে নেয়ার পর মৃত্যুর ঘটনায় আমরা সীমাহীন হয়রানি এবং বিপুল পরিমান আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছি। প্রসূতিটি  ক্লিনিকে মৃত্যু হয়নি তবুও আমরা অনুতপ্ত।

কয়েক মাস যাবত ক্লিনিকটি সাময়িক বন্ধ থাকায় ক্লিনিকে কর্মরত নার্স, আয়া ও কর্মচারীগন সহ আমরা মানবেতর জীবনযাপন করছি। ইতোমধ্যে নিউ একতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার নিয়মতান্ত্রিক ভাবে পরিচালনার জন্য লাইসেন্স সহ যাবতীয় কাগজপত্রাদি হালনাগাদ করা হয়েছে। তাই খুব শিঘ্রই আমাদের নিউ একতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার কে পুর্বের ন্যায় কর্মক্ষম করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

সংবাদ সম্মেলনে অপর দুই পার্টনার জিয়াউর রহমান জিয়া ও সোহেল রানা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com