1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

যুদ্ধবিরতি নির্দেশের পরও গাজায় চলছে হামলা

  • আপডেট : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ১১.৩৭ এএম
  • ৮১ Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাওয়া অনুসারে ‘শান্তি আলোচনা’ তথা যুদ্ধবিরতির আলোচনায় বসেছে ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠি হামাস। হামাস আলোচনায় বসতে সম্মতি দেওয়ার পর ট্রাম্প ইসরায়েলকে গাজায় হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু নেতানিয়াহু’র প্রশাসন ওই নির্দেশের কোনো পরোয়াই করছে না। তারা এখনো গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। সোমাবর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গুলিতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।
ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে সোমবার মিসরের পর্যটন শহর শারম এল শেখ-এ যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়। এমন দিনেও হামলা বন্ধ করেনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। তবে তারা এ হামলাকে ‘সীমিত’ বলে দাবি করেছে। সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গতকাল সোমাবর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গুলিতে নিহত হয়েছেন ১০ জন। এদের মধ্যে ৩ জন নিহত হয়েছেন খাদ্য ও ত্রাণ নিতে গিয়ে।

গত সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি পরিকল্পনা পেশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এই পরিকল্পনা পেশের পরপরই সেটিকে সমর্থন জানায় ইসরায়েল। পরে ৩ অক্টোবর সেই প্রস্তাবে সম্মতি জানায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসও।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com