শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
এইচএসসির ফল বিপর্যয়ের কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের ১৩ কলেজের পাঠদান সাময়িক স্থগিত কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা চুয়াডাঙ্গা সদরের ৮ নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের মানুষের খাদ্য ও জীবন নিরাপত্তা নিশ্চিত করুন – মোমিন মেহেদী সিলেট নগরীতে হঠাৎ করে বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন ভূমিকা কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ সপ্তাহের শেষ দিনে লেনদেনে শীর্ষে ইনটেক লিমিটেড সপ্তাহের শেষ দিনে লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন ব্যাংক স্থাপনার ভাড়ায় সর্বোচ্চ হার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

ডেঙ্গুতে এক দিনেই ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮৪ Time View

দেশে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে, হাসপাতালের বেড কমে আসছে, আর রোগীরা প্রাণ বাঁচাতে হাহাকার করছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬৬৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তি হওয়া ৬৬৮ জনের মধ্যে বরিশাল বিভাগে ১৫৮ জন, চট্টগ্রামে ১০৬ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ১২৬ জন, ঢাকা উত্তর সিটিতে ৯৪ জন, ঢাকা দক্ষিণে ৭৩ জন, খুলনায় ৪১ জন, ময়মনসিংহে ৩০ জন, রাজশাহীতে ৩৫ জন এবং রংপুরে ৫ জন।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছেন ঢাকা দক্ষিণের ৩ ও ঢাকা উত্তরের ২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ হাজার ৮৪১ জন।

প্রসঙ্গত, ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন, আর মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। ২০২৩ সালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ছিল এক হাজার ৭০৫, হাসপাতালে ভর্তি হয়েছিল তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS