1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

টানা দ্বিতীয়বারের মতো সুপারব্র্যান্ডস স্বীকৃতি পেল স্যামসাং টিভি

  • আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৪৭ এএম
  • ১০১ Time View

[ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৫] টানা দ্বিতীয়বারের মতো সুপারব্র্যান্ডস ‘বেস্ট টিভি ব্র্যান্ড’ পুরস্কার পেয়েছে স্যামসাং টিভি। টেলিভিশন তৈরিতে ধারাবাহিক উৎকর্ষের জন্য ব্র্যান্ডটিকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে। আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক গালা ইভেন্টে এ স্বীকৃতি প্রদান করা হয়।

অত্যাধুনিক প্রযুক্তি ও সৃষ্টিশীল ভাবনার সমন্বয়ে টেলিভিশন তৈরির অভিজ্ঞতার কারণে বাংলাদেশের গ্রাহকদের কাছে বর্তমানে স্যামসাং টিভি রয়েছে জনপ্রিয়তার শীর্ষে। গ্রাহক জনপ্রিয়তার কারণেই টানা ১৯ বছর ধরে বৈশ্বিক টিভি বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে স্যামসাং। এই জনপ্রিয়তা ও সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো সুপারব্র্যান্ডসের ‘বেস্ট টিভি ব্র্যান্ড’ স্বীকৃতি লাভ করেছে ব্র্যান্ডটি।

দুর্দান্ত ইমেজ, অধিকতর উজ্জ্বল ডিসপ্লে ও সিনেমা-গ্রেড নিখুঁত রঙের সমন্বয়ের কারণে বিশ্বব্যাপী সমাদৃত স্যামসাংয়ের টিভি। ব্র্যান্ডটির নতুন ভিশন এআই প্রযুক্তি স্মার্ট টিভির অভিজ্ঞতায় এনেছে আমূল পরিবর্তন। সিনেমা, খেলা দেখা বা গেমিং, যেকোন কনটেন্ট এখন আরও প্রাণবন্ত ও বাস্তবসম্মতভাবে উপস্থাপন করছে স্যামসাং টিভি।

শুরু থেকেই ব্র্যান্ডের ইমেজ ধরে রেখে ক্রেতাদের হৃদয় জিতে নেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ ও বিশ্বব্যাপী বিভিন্ন পুরস্কার অর্জন করেছে স্যামসাং। এর স্বীকৃতি হিসেবে ২০২৩ সালে প্রথমবার সুপারব্র্যান্ডস থেকে ‘বেস্ট টিভি ব্র্যান্ড’ পুরস্কার লাভ করে। টানা দ্বিতীয়বারের মতো সুপারব্র্যান্ডস’র এ স্বীকৃতি স্যামসাংয়ের অর্জনে আরও একটি পালক হিসেবে যুক্ত হলো। এ বিষয়ে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকসের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “এই খাতে শীর্ষ টিভি ব্র্যান্ড হিসেবে স্যামসাং এর এ ধারাবাহিক অর্জনে আমরা গর্বিত। পরপর দুইবার সুপারব্র্যান্ডসের ‘বেস্ট টিভি ব্র্যান্ড’ স্বীকৃতি আমাদের জন্য বিশেষ গর্বের, কেননা এই স্বীকৃতি বাজারে আমাদের অবস্থানকে আরও সুদৃঢ় করবে। একইসাথে, এ স্বীকৃতি ক্রেতা ও সরবরাহকারীদের আশ্বস্ত করেছে যে তারা সেরা ব্র্যান্ডই বেছে নিচ্ছেন। আমরা এই অর্জন যথাযথ মূল্যায়নের মাধ্যমে বাজারে আমাদের শীর্ষ অবস্থান ধরে রাখার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ।”

উল্লেখ্য, ব্র্যান্ড মূল্যায়নকারী প্রতিষ্ঠান সুপারব্র্যান্ডস বিশ্বব্যাপী ৯০টি দেশে কাজ করে যাচ্ছে। ১৯৯৪ সালে যাত্রা শুরুর পর থেকে ব্র্যান্ড সাফল্যের প্রতীকে পরিণত হয়েছে সুপারব্র্যান্ডস। বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের বিশেষজ্ঞ ও স্বেচ্ছাসেবীদের নিয়ে গঠিত প্যানেল (যেটা ব্র্যান্ড কাউন্সিল নামে পরিচিত) জটিল যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে সুপারব্র্যান্ডগুলোকে নির্বাচিত করে।

সম্প্রতি অনুষ্ঠিত গালা ইভেন্টে পরের দুই বছরের জন্য সুপারব্র্যান্ডসের প্রকাশনা উন্মোচন করা হয়। প্রতিটি সুপারব্র্যান্ডের সাফল্যের গল্প জায়গা পায় সুপারব্র্যান্ডসের এই বিশেষ প্রকাশনায়, যা বিজ্ঞাপন, মার্কেটিং, ব্র্যান্ড ম্যানেজমেন্ট ও মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য একটি বহুল আকাঙ্ক্ষিত বই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com