1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

রাজশাহীতে ন্যাশনাল ব্যাংকের “ম্যানেজার্স মিট” অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭.০৯ পিএম
  • ৯৬ Time View
রাজশাহীতে গত ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ন্যাশনাল ব্যাংক পিএলসি আয়োজিত “ম্যানেজার্স মিট” অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রাজশাহী অঞ্চলের ২৮টি শাখার ব্যবস্থাপকগণ। সভায় শাখাসমূহের সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য নতুন কৌশল নির্ধারণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব আদিল চৌধুরী। আরো উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) জনাব মো. মেশকাত-উল-আনোয়ার খান সহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আঞ্চলিক ব্যবস্থাপকবৃন্দ।
সভায় আলোচনার মূল বিষয় ছিল—ডিপোজিট সংগ্রহ বৃদ্ধি, ঋণ পুনরুদ্ধার, আমদানি ব্যবসা সম্প্রসারণ এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে সেলস ও মার্কেটিং কার্যক্রমকে আরো শক্তিশালী করা।
জনাব আদিল চৌধুরী তার বক্তব্যে চারটি মূল নির্দেশনা তুলে ধরেন: মনন উন্নত করা, সততা ও স্বচ্ছতা বজায় রাখা, ইতিবাচক থাকা এবং প্রতিটি শাখার সিদ্ধান্তই ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণ করে—এটি উপলব্ধি করা।
তিনি বলেন, “সময়ই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সততা, পেশাদারিত্ব এবং মানসম্পন্ন ব্যবসার মাধ্যমে আমরা ন্যাশনাল ব্যাংককে বাংলাদেশের শীর্ষ পাঁচটি ব্যাংকের অন্যতম করে তুলতে পারব।”
সভা শেষে অংশগ্রহণকারীরা গ্রাহক আস্থা সুদৃঢ় করা, ব্যবসার প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং ন্যাশনাল ব্যাংক পিএলসি-কে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানে পরিণত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com