1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

সিলিং ফ্যান পড়ে মাথা ফাটলো ডা. মুরাদের

  • আপডেট : শুক্রবার, ১৩ মে, ২০২২, ৮.৫৯ পিএম
  • ১৪০ Time View

সরিষাবাড়ী:শনির দশা যেন কাটছেই না সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ডা. মুরাদ হাসানের। এবার ঘটল আরেক বিপত্তি। মাথার ওপর সিলিং ফ্যান পড়ে মাথা ফাটলো তার।

গতকাল বৃহস্পতিবার (১২ মে) রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার দৌলতপুর গ্রামের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। তবে তার আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. দেবাশীষ রাজবংশী বলেন, রাত ৮টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে আমি তার বাড়িতে যাই। ফ্যান পড়ে তার কপালের ডান দিকে কেটে গেছে। পরবর্তীতে তার কপালে তিনটি সেলাই দেওয়া হয়। তিনি শারীরিকভাবে শক্ত ছিলেন। তার আঘাত শঙ্কাজনক নয়। তিনি বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় আছেন।

নানা বিষয়ে বিতর্কিত মন্তব্যের কারণে গত ৭ ডিসেম্বর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগে বাধ্য হন জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ডা. মুরাদ হাসান। এরপর থেকে সবার আড়ালে চলে যান তিনি। ৯ ডিসেম্বর কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়েন ডা. মুরাদ হাসান। কিন্তু কানাডায় ঢুকতে না পেরে ১২ ডিসেম্বর দেশে ফিরে আসেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com