1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

  • আপডেট : শুক্রবার, ১৩ মে, ২০২২, ২.৫০ পিএম
  • ১৪৯ Time View

নওগাঁর পোরশায় ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রঘুনাথপুর ও পশ্চিম দুয়ারপাল মাঠে পৃথক এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পশ্চিম রঘুনাথপুর টেকঠা গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে নুহ শেখ (৫৫) ও পশ্চিম দুয়ারপাল ইসলামপুরের নুহুল ইসলাম মিস্ত্রির ছেলে আবু সায়েম (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে দুয়ারপাল মাঠে তারা বোরো ধান কাটছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান। মাঠের অন্য কৃষকরা তাদের মরদেহ উদ্ধার করে।

অপরদিকে পশ্চিম রঘুনাথপুর মাঠে বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাতে বাঙ্গালপাড়া গ্রামের জাহানারা বেগম নামে এক নারীসহ দুজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বজ্রপাতের ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের স্বজনরা মরদেহ বাড়ি নিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com