বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নির্বাচনে সারাদেশে মোতায়েন প্রায় ৯ লাখ ৫৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী সদস্য ‘Postal Vote BD’ অ্যাপে প্রবাসী ও অভ্যন্তরীণ ভোটগ্রহণ চলছে পুরোদমে নির্বাচনী ছুটিতে এটিএমে পর্যাপ্ত অর্থ রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার শিক্ষার্থীদের মাঝে এন্টি ড্রাগ নেটওয়ার্কের শীতবস্ত্র বিতরণ চট্টগ্রামের লোহাগাড়ার চুনতী হাকিমিয়া কামিল মাদরাসায় গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের পরিবেশ বিষয়ক কর্মসূচি বিএনপি সরকার দেশকে দুর্নীতির তকমা থেকে বের করে এনেছিল: তারেক রহমান পরিবর্তন হলেই অপকর্মের পথ বন্ধ হবে: জামায়াত আমির একীভূত ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য ক্ষতিপূরণের আশ্বাস গ্রাহকদের জন্য রমজানে ব্যাংকের সংশোধিত সময়সূচি কুমিল্লায় পুকুর সেঁচে ৩টি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

এনবিআর আয়োজন করবে ‘মিট দ্য বিজনেস’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ Time View

প্রতি মাসের দ্বিতীয় বুধবার ‘মিট দ্য বিজনেস’ অনুষ্ঠানের আয়োজন করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রেড ফ্যাসিলিটেশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতি মাসের দ্বিতীয় বুধবার জাতীয় রাজস্ব বোর্ড সকল অংশীজনের সঙ্গে মতবিনিময় করার সিদ্ধান্ত নিয়েছে।

এ অনুষ্ঠানে ব্যবসায়ী প্রতিনিধিগণ উপস্থিত হয়ে কাস্টমস, আয়কর এবং ভ্যাট বিষয়ে মাঠ পর্যায়ে তাদের সমস্যার কথা সরাসরি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সদস্যগণের নিকট উপস্থাপন করতে পারবেন। এতে মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যা সম্পর্কে জাতীয় রাজস্ব বোর্ড সুস্পষ্ট ধারণা লাভ করে সেগুলো সমাধানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধিদের চলতি মাসের সভাটি আগামী ১০ সেপ্টেম্বর বুধবার বিকেল ৩টায় জাতীয় রাজস্ব বোর্ডের মাল্টিপারপাস হল রুমে (কক্ষ নম্বর ৩০১) অনুষ্ঠিত হবে। সভায় যে সকল ব্যবসায়ী প্রতিনিধি অংশগ্রহণে ইচ্ছুক, তাদেরকে একটি গুগল ফরম পূরণ করে পাঠানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ড বিনীত অনুরোধ করেছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS