শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করল ন্যাশনাল টিউবস সিটি ব্যাংকের ৩০% লভ্যাংশ ঘোষণা, নগদ ১৫% ও বোনাস ১৫% কুমিল্লা কোতয়ালী থানা পুলিশের অভিযানে ১১৯০ পিছ ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক ‎মোংলায় তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ‎ সিলেট এলজিপি অটোগ্যাস স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত ‘হলি সিলেট’ পত্রিকার নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ “খারিজের দাবী’’ কমিউনিটি ব্যাংক ও বেসিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংক এর দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে আইসিবি ইসলামিক ব্যাংক

জমকালো আয়োজনে রিয়েলমির ‘৮২৮ ফ্যান ফেস্টিভাল’ উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৪৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি গজারিয়ায় অবস্থিত মানা বে ওয়াটার পার্কে ‘৮২৮ ফ্যান ফেস্টিভালের’ আয়োজন করে। এর মাধ্যমে ফ্যানদের জন্য আরেকটি অনন্য মাইলফলক অর্জন করলো ব্র্যান্ডটি। রিয়েলমি প্রতিষ্ঠার স্মরণে এই বার্ষিক উদযাপনের দিনটি বাংলাদেশের ফ্যানদের জন্য অত্যন্ত আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে পালিত হয়।

ফেস্টিভালে দেশের ৫০ জনেরও বেশি ফ্যান অংশ নেন। দিনব্যাপী নানা আকর্ষণীয় কার্যক্রম, গেমস, রাইড ও অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন তারা। ব্র্যান্ডের তারুণ্যের শক্তিকে উদযাপন এবং একইসাথে, ফ্যানদের প্রতি রিয়েলমির প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ হিসেবে এই অনুষ্ঠানটি ডিজাইন করা হয়।

এই অনুষ্ঠানের একটি প্রধান আকর্ষণ ছিল ‘প্রোডাক্ট এক্সপেরিয়েন্স জোন’, যেখানে ব্র্যান্ডটির অন্যান্য জনপ্রিয় পণ্যের পাশাপাশি, জিটি ৭ অ্যাস্টন মার্টিন এডিশন দেখানো হয়। এর মাধ্যমে ফ্যানরা ব্র্যান্ডের প্রিমিয়াম অফারগুলো সম্পর্কে জানার সুযোগ পান। এছারা, সেখানে একটি ‘আফটার-সেলস বুথ’ ছিল, যেখানে একদম ফ্রি ফোন ক্লিনিং সার্ভিস ও অন্যান্য বিশেষ অফার পাওয়ার সুবর্ণ সুযোগ ছিল। অনুষ্ঠানে আকর্ষণীয় কুই প্রতিযোগিতা ও গেমসের আয়োজন করা হয়, যেখানে বিজয়িদের জন্য গিফট ও প্রাইজের ব্যবস্থা ছিল। পাশাপাশি, সোশ্যাল মিডিয়া কনটেস্টে বিজয়ীদের জন্য ক্রেস্ট ও মেডেলের ব্যবস্থা রাখা হয়, যা আয়োজনে বাড়তি আকর্ষণ যোগ করে।

ফ্যান কমিউনিটির সঙ্গে রিয়েলমির তারুণ্য ও প্রতিশ্রুতির নিশ্চয়তার বহিঃপ্রকাশ এই পুরো ফেস্টিভালটি; যেখানে ব্র্যান্ডের কাছাকাছি আসার মধ্য দিয়ে ফ্যানদের জন্য স্মরণীয় মুহূর্ত তৈরি হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS