1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ ৬

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ৪.৪৬ পিএম
  • ১৪৫ Time View

উখিয়া:কক্সবাজারের উখিয়ায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের ছয় সদস্য দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মে) সকালে বালুখালী ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ডি/৪-এ এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে অগ্নিদগ্ধদের নাম জানা যায়নি। তাদেরকে উখিয়া এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

১৪-আর্মড পুলিশের অধিনায়ক নাঈমুল হক জানান, সকালে রোহিঙ্গা নুরুল আলমের স্ত্রী রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালানোর চেষ্টা করেন। চুলার সমস্যার কারণে তাতে আগুন জ্বলছিল না। গ্যাস সিলিন্ডার চালু রেখেই দিয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করেন। এতে আগে থেকে চালু থাকা গ্যাস রান্নাঘরে ঘনীভূত থাকার ফলে দিয়াশলাইয়ের কাঠি জ্বালানোর সঙ্গে সঙ্গে পুরো রান্নাঘরে আগুন লেগে যায়।

এ সময় নুরুল আলমের পরিবারের সদস্যরা রান্নাঘরে উপস্থিত ছিল। এতে পরিবারের সব সদস্য আগুনে দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com