1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
Title :
সাহসী যোবনই সুন্দর আগামী- আসাদুল হাবিব দুলু দাউদকান্দিতে নকল ইয়াবা ও গাঁজাসহ আটক ২ ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের বিনিয়োগকারীদের জন্য আর্নিংস কল আয়োজন করেছে সিটি ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে জিকিউ বলপেন সিলেটে অক্টোবরের ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন ৪৬৭ জন নিহত রাকিব জিপিএ-৫ পেয়েছে; গোপালপুরের বাড়িতে মিষ্টি বিতরণের পরিবর্তে কুলখানি অনুষ্ঠিত এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখার উদ্বোধন প্রবাসী বাংলাদেশিদের জন্য ট্রাস্ট ব্যাংকের এনআরসিটি হিসাব চালু স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

লিভার ভালো রাখে যেসব পানীয়

  • আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৬.২৪ পিএম
  • ২৪৪ Time View

লিভার ভালো রাখতে বিভিন্ন ধরনের খাবারের পাশাপাশি রয়েছে বিশেষ কিছু পানীয়ও। এসব পানীয় পান করে খুব সহজেই লিভারকে রাখতে পারবেন সুস্থ আর কার্যক্ষম।

শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ লিভার। আমাদের পাচন প্রক্রিয়ায় এই অঙ্গটিই বেশি কার্যকর ভূমিকা রাখে। লিভার ভালো না থাকলে ওজন বৃদ্ধি, হৃদরোগ, দীর্ঘ সময় ক্লান্তি অনুভব করা, হজমের সমস্যা, অ্যালার্জি ইত্যাদিসহ নানা জটিল রোগ বাসা বাঁধতে পারে শরীরে।

তাই লিভারের সুস্থতা নিশ্চিতে আসুন জেনে নিই কিছু বিশেষ পানীয় সম্পর্কে-

১) লেবু পানি: সকালে হালকা নাশতার পর পান করার অভ্যাস করুন লেবু পানি। এটি আপনার লিভারকে সুস্থ রাখতে দারুণ কার্যকর। লেবুর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান দেহের লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে এবং ডি লিমনেন উপাদান লিভারে এনজাইম সক্রিয় করে। তাছাড়া লেবুর ভিটামিন সি লিভারে বেশি করে এনজাইম তৈরি করে যা হজম শক্তির জন্য উপযোগী। লেবুর মিনারেল লিভারের নানা পুষ্টি উপাদানগুলো শোষণ করার শক্তি বৃদ্ধি করে। তাই নিয়মিত বাসায় লেবু পানি পান করুন।

২) জিনসেং: জিনসেং এক ধরনের ঔষধি গাছ। এর প্যানাক্স শিকড়ে রয়েছে ৪০টি ভেষজ গুণ। এই ভেষজ গুণগুলো যেকোনো ধরনের লিভারের প্রদাহ, আঘাত, বিষাক্ততা, সিরোসিস এবং ফ্যাটি লিভারের বিরুদ্ধে কাজ করে। তাই মিডিয়াম আঁচে এর শিকড় পানিতে ফুটিয়ে কুসুম গরম অবস্থায় পান করতে পারেন।

৩) গ্রিন টি: লিভারকে ভালো রাখতে প্রতিদিন গ্রিন টি খাওয়ার অভ্যাস করতে পারেন। ভালো ফলাফলের জন্য গ্রিন টির সঙ্গে মিশিয়ে নিতে পারেন মধু ও লেবু।

৪) বিটরুট: বিটরুটে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্ট। এ ছাড়া এতে থাকে ফোলেট, ফাইবার, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, ভিটামিন এ ও সি। বিটের রস শরীর থেকে টক্সিন দূর করতে এবং ক্যানসার রোগ থেকে সৃষ্ট লিভারের ক্ষতি পূরণে দারুণ কার্যকর।

৫) হলুদ দুধ: লিভারের চর্বি অপসারণ কিংবা লিভার সিরোসিসের উন্নতির জন্য নিয়মিত পান করতে পারেন হলুদদুধ। হলুদে থাকা অ্যান্টি ইনফ্লমেটরি এক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখে।

৬) অ্যাভোকাডো, শসা, গাজর, টমেটো ও ড্রাগন: লিভারকে ভালো রাখতে পান করতে পারেন অ্যাভোকাডো, শসা, গাজর, টমেটো ও ড্রাগনের জুসও। এসব ফলে থাকা পুষ্টিগুণ লিভারের স্বাস্থ্যকে সুরক্ষিত ও কার্যক্ষম রাখতে সহায়তা করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com