1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
Title :
Financial Statements of IFIC Bank PLC. সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে উত্তরা ব্যাংক সাউথইস্ট ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা শাখায় বিদায় ও বরণ জহির হাসানকে বিদায়, নতুন শাখা প্রধান হিসেবে যোগ দিলেন শেখ তারিকুল ইসলাম ভিভোর সেরা ডিলে ঈদের সেরা আনন্দ দেশের সর্ববৃহৎ আইকনিক অফিস ভবন নির্মাণে ৩ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি স্বাক্ষর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও উপনেতা এবং চিফ হুইপ বরাবর ইসলামী সমাজের আমীর সাহেবের চিঠি প্রদান

রাজধানীতে শুরু হল ১১তম ইয়ার্ন, ফেব্রিক অ্যান্ড এক্সেসরিজ শো-২০২৫

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৫.৪২ পিএম
  • ৪৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বিভিন্ন ধরনের ফেব্রিক, সুতা ও আনুষঙ্গিক পণ্য নিয়ে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবি) আজ থেকে শুরু হল ‘১১তম ইয়ার্ন, ফেব্রিক্স অ্যান্ড এক্সেসরিজ শো-২০২৫’। বিশেষ এ প্রদর্শনীটির আয়োজন করেছে এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড।

১১তম ইয়ার্ন, ফেব্রিক্স অ্যান্ড এক্সেসরিজ শো-২০২৫ প্রদর্শনীর প্রায় ১৩০ টি স্টলে ১০০টিরও বেশি সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নেবে। অংশগ্রহণকারীরা নিজেদের তৈরি বিভিন্ন ফেব্রিক, সুতা এবং গার্মেন্টস এক্সেসরিজসহ আনুষঙ্গিক পণ্যসমূহ দেশের তৈরি পোশাক খাতসংশ্লিষ্টদের কাছে প্রদর্শন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) সভাপতি মো. শাহরিয়ার, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) পরিচালক কাজী মিজানুর রহমান, এএসকে ট্রেড এন্ড এক্সিবিশনসের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া।

বাংলাদেশের বস্ত্রশিল্প খাতের সক্ষমতা বৈশ্বিক ক্রেতা প্রতিষ্ঠানগুলোর সামনে তুলে ধরতে নিয়মিত এ ধরনের প্রদর্শনী আয়োজন করা প্রয়োজন উল্লেখ করে মোহাম্মদ হাতেম বলেন, ‘এক ছাদের নিচে দেশি-বিদেশি নানা প্রতিষ্ঠানের স্টল থাকায় এ ধরনের মেলার মাধ্যমে কোনো রকম মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি সরবরাহকারীর কাছ থেকে পণ্য বেছে নেওয়ার সুযোগ থাকে। ফলে তুলনামূলক স্বল্পব্যয়ে মানসম্মত পণ্য কেনা যায়।’

প্রদর্শনীর আয়োজক এএসকে ট্রেড এন্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া বলেন, ‘বর্তমান সময়ে ফেব্রিক সোর্সিং তৈরি পোশাক খাতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধাপ। একইসাথে নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং সংশ্লিষ্ট সরবরাহকারীদের সাথে যোগাযোগ রপ্তানিকারকদের জন্য গুরুত্বপূর্ণ। ১১তম ইয়ার্ন, ফেব্রিক্স অ্যান্ড এক্সেসরিজ শো-২০২৫ প্রদর্শনী রপ্তানিকারকদের এই সব চাহিদার কথা মাথায় রেখে আয়োজন করা হয়েছে।’ এই প্রদর্শনীর মাধ্যমে দেশের পোশাক প্রস্তুতকারক, রপ্তানিকারক এবং বায়িং হাউসগুলো খুব সহজেই অংশগ্রহণকারী আন্তর্জাতিক সরবরাহকারীদের কাছ থেকে তাদের প্রয়োজনীয় পণ্য বা আনুষঙ্গিক জিনিস সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট খাতে আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরীর এক বিশাল হাব হিসেবেও কাজ করবে মেলাটি।

প্রদর্শনীতে বিভিন্ন ধরনের সুতা, রঙিন সুতা, এবং বোনা পোশাক তৈরির জন্য মিশ্র সুতা, বোনা ওভেন ফ্যাশন ফ্যাব্রিক, প্লাশ ফ্যাব্রিক, টিআর স্যুট ফ্যাব্রিক, উলের স্যুট ফ্যাব্রিক, ফ্যাশন প্রিন্টেড ফ্যাব্রিক, বোনা স্পোর্টস ফাংশনাল ফ্যাব্রিক, হোম ফ্যাব্রিক, খেলনা ফ্যাব্রিক এবং পোস্ট প্রসেস হট স্ট্যাম্পিং, সূচিকর্ম, কম্পোজিট, ফিল্ম, ফ্লকিংসহ পোশাক শিল্প খাতের আনুষাঙ্গিক প্রদর্শন করা হবে।

চারদিনব্যাপী এই প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com