1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
Title :
জ্বালানি নিরাপত্তায় শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান তারেক রহমানের ভালো কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায় আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত ভৈরবে হোল্ডিং ট্যাক্স ৪০ শতাংশ বৃদ্ধিসহ পৌরসভার স্থবির উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন আইসিএমএবিতে ইএসজি রিপোর্টিং বিষয়ক ওয়েবিনার চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের নির্বাচনে সভাপতি মাজেদ, সম্পাদক আতিউর

  • আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৭.৩৫ পিএম
  • ৮৭ Time View

দিনাজপুর প্রতিনিধিঃ সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬)- এর ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মোফাচ্ছিলুল মাজেদ এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে আতিউর রহমান নির্বাচিত হয়েছেন।

দিনাজপুর বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফবিএবি) কার্যালয়ে ৯ আগস্ট শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

মোট ১০১ জন ভোটারের মধ্যে ৬৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে সভাপতি পদের ২টি ও সহ-সাধারণ সম্পাদক পদের ৭টি ভোট নষ্ট হয়। সভাপতি পদে মোফাচ্ছিলুল মাজেদ মোটর সাইকেল প্রতীক নিয়ে ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জি. এম. মইনউদ্দীন হিরু উড়োজাহাজ প্রতীক নিয়ে পান ২৮ ভোট।

পাশাপাশি সহ-সাধারণ সম্পাদক পদে রাকিবুল ইসলাম ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহিদুল ইসলাম রিপন পান ৬ ভোট।

এর আগে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন—সহ-সভাপতি পদে কোরবান আলী সোহেল, সাধারণ সম্পাদক পদে আতিউর রহমান এবং অর্থ সম্পাদক পদে তাজেদুর রহমান মানিক। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ দিলওয়ার হোসেন শাহ, মোঃ সাফায়েত হোসেন সজিব এবং মোঃ আরিফুর রহমান। বিকেলে কমিশনাররা ফলাফল ঘোষণা করেন।

কোতয়ালী থানার পুলিশসহ গোয়েন্দা সংস্থার উপস্থিতে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে সারাদিন শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়।

নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করেন শ্রম দপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের শ্রম বিষয়ক কর্মকর্তা হুমায়ন কবির।

ভোটের ফলাফলের পর বিজয়ী প্রাথীদের ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম হীরু।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com