1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

ইসলামী ব্যাংকের নবনিযুক্ত এমডি’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৭.৩৪ পিএম
  • ৮৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নবনিযুক্ত ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী, জোন ও শাখা প্রধানদের সাথে মতবিনিময় করেছেন। ৪ আগস্ট ২০২৫, সোমবার হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাহমুদুর রহমান ও মুহাম্মদ সাঈদ উল্লাহ। স্বাগত বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম। এসময় ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরবৃন্দ, প্রধান কার্যালয়ের উইং ও ডিভিশন প্রধান, ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, ১৬টি জোনের জোনপ্রধান, ৪০০টি শাখার ব্যবস্থাপকগণ এবং ২৭১টি উপশাখার ইনচার্জগণ অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ ওমর ফারুক খাঁন বলেন, ইসলামী ব্যাংক দেশের বৃহত্তম ব্যাংক এবং সামগ্রিক অর্থনীতির মেরুদন্ড হিসেবে বিবেচিত। দেশের মানুষের অবিরাম আস্থার কারণে এটি সম্ভব হয়েছে। বিগত কয়েক বছরে এ আস্থার কিছু ঘাটতি হলেও নতুন বাংলাদেশে তা ফিরে এসেছে। তিনি বলেন, ইসলামী ব্যাংকের ঐতিহ্য পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি ব্যাংকের সমস্যাগুলো চিহ্নিত করে তা থেকে উত্তরণে সার্বিক প্রচেষ্টা চালাতে কর্মকর্তাদের নির্দেশনা দেন। তিনি ইসলামী ব্যাংককে একটি আধুনিক এবং স্মার্ট ব্যাংক হিসেবে গড়ে তুলতে সততা, আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহবান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com