1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
Title :
দর্শনায় ১ কোটি ৭০ লাখ টাকার দুই সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম সিলেটে প্রচন্ড বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রী মাজার জিয়ারত করলেন নবীনগরে মাদকের বিরুদ্ধে কঠোর হুসিয়ারি এমপির বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে নবীনগরে ধান মাড়াই মেশিনে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত   ভৈরবে ইউপি চেয়ারম্যান রিপনের পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ টেকনোর ঈদ-উল-আযহা ক্যাম্পেইন: ল্যাপটপ ও ইলেকট্রিক বাইক, সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সহ আকর্ষণীয় মেগা উপহার নড়াগাতীতে কম্বল, ভিডব্লিউবি চাউল না দেওয়া সহ হোল্ডিং ট্যাক্স আত্মসাতের অভিযোগ 

বিশুদ্ধ পানির চাহিদা পুরনের লক্ষে ১৩০টি টিউবওয়েল বিতরণ করেন মোঃ মতিউর রহমান

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৭.৫৮ পিএম
  • ৫৪ Time View

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ ও কাহারোল উপজেলায় গরিব ও অসহায় মানুষের মাঝে বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করতে নিজ উদ্যোগে ১৩০টি টিউবওয়েল বিতরণ করেছেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ মতিউর রহমান।

৩১ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে দলীয় অফিসের সামনে উপজেলা আমির ক্বারী আজিজুর রহমানের সভাপতিত্বে নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রাম ঘুরে সুপেয় বিশুদ্ধ পানির চাহিদা উপলব্ধি করে গ্রামের দুঃস্থ মানুষদের সাহায্যের লক্ষ্যে নিজ উদ্যোগে ১৩০ টি টিউবওয়েল বিতরন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ মতিউর রহমান।

এসময় প্রধান অতিথি মোঃ মতিউর রহমান বলেন, জনগণের মৌলিক চাহিদা পূরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। টিউবওয়েল স্থাপনের মাধ্যমে মানুষ যেন নিরাপদ ও বিশুদ্ধ পানি পায়, সেটিই আমাদের প্রধান লক্ষ্য। আপনারা আমার কাছে টিউবওয়েল চাননি, তবুও আমি সংগঠনের দায়িত্বশীলদের সহায়তায় আপনাদের খুঁজে বের করে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। শুধু টিউবওয়েল বিতরণ নয়, বরং প্রতিটি টিউবওয়েলের সেটিংসহ সমস্ত খরচ বহনের দায়িত্বও আমি নিয়েছি।

তিনি আরো বলেন, আপনাদের দোয়া চাই, আল্লাহ যদি আমাকে জাতীয় সংসদ সদস্য হিসেবে কবুল করেন, তবে আমার এমপি পদমর্যাদার প্রতিটি সুবিধা গরিব ও অসহায় মানুষের কল্যাণে ব্যয় করবো। ইনশাআল্লাহ, আমি সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলার কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ লুৎফর রহমান, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Theme Customized BY CreativeNews