1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
Title :
২১ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে ১৮তম অল এশিয়া ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল ত্রাণ প্রতিমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা পাশে ছিলাম, আছি এবং আজীবন থাকবো: প্রতিমন্ত্রী টুকু জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বীরগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠান

  • আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৬.৩৬ পিএম
  • ১২৩ Time View

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ শালবন কমিউনিটি মিলনায়তনে ২৭ জুলাই রবিবার সকাল ১১ টায় জেলা শিক্ষা অফিস এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পারফরমেন্স বেজড প্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এসএসসি ও এইচএসসি সমমান ২০২২-২৩ সালে উপজেলায় সর্বোচ্চ নাম্বার পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে।

জেলা শিক্ষা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষা অফিসার খন্দকার মো: আলাউদ্দীন আল আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা শিক্ষা ভবনের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ- পরিচালক (সাধারণ প্রশাসন) মো: শাহজাহান।

এসময় সব কিছু তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ঢাকা সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম এর যুগ্ম প্রোগ্রাম পরিচালক মো: আমিনুল ইসলাম, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতারা পারভীন সহ অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন খলসী উচ্চ বিদ্যালয়ের সভাপতি, নিজপাড়া ইউপি চেয়ারম্যান মো: আনিসুর রহমান আনিস, খামার খড়িকাদাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সজিব চক্রবর্তী, দিনাজপুর সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী মোঃ ফরহাদ আলী, জামিলা সিদ্দীকা বর্ষা প্রমুখ।

এ সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ, শিক্ষার্থীদের অভিভাবকসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা একাডেমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ। সভা শেষে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত ৩২ জন শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান, ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com