1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

শেবাচিমে টয়লেটের পাইপ ভেঙে নবজাতক উদ্ধার: তদন্ত কমিটির কাজ শুরু

  • আপডেট : মঙ্গলবার, ১০ মে, ২০২২, ৪.১৮ পিএম
  • ১৪৫ Time View

বরিশাল : ব‌রিশাল শেরে বাংলা মে‌ডি‌ক্যাল কলেজ হাসপাতালের প্রসূ‌তি ওয়ার্ডে টয়লেটে‌র পাইপ ভেঙে নবজাতক উদ্ধারের ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 
মঙ্গলবার (১০ মে) ১১ টায় সকাল থেকে ওই ৩ সদস্যের কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে বলে জানায় হাসপাতাল পরিচালক।
কমিটির সদস্যরা হলেন— হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ‌্যাপক মু‌জিবুর রহমান তালুকদার‌ সভাপতি, উপ-পরিচালক জাহাঙ্গীর আলম‌ সদস‌্য ও সহকা‌রী প‌রিচালক এস এম মনিরুজ্জামান‌ সদস‌্য স‌চিব।
হাসপাতা‌ল প‌রিচালক ডা. এইচ এম সাইফুল ইস‌লাম  জানান, হাসপাতালের টয়লেটে ভূমিষ্ঠ হওয়া কোনো শিশু কী করে পাইপের ভেতরে গেল এবং কী করে নবজাতককে জীবন্ত উদ্ধার করা সম্ভব হলো তা জানতে তিন সদস্যের ক‌মি‌টি গঠন করা হয়েছে।
পরিচালক আরো জানান, রোববার তদন্ত কমিটি গঠন করা হলেও আজ মঙ্গলবার থেকে তারা তাদের কার্যক্রম শুরু করেছে। এছাড়া তিন কার্যদিবসের মধ্যে ক‌মি‌টিকে সরেজমিনে তদন্তপূর্বক ১১ মের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত ক‌মি‌টির প্রধান অধ‌্যাপক মু‌জিবুর রহমান তালুকদার জানান, তদন্ত কমিটির চিঠি পাওয়ার পরপরই কাজ শুরু করা হয়েছে। নবজাতক ও তার মা দুজ‌ন সুস্থ রয়েছে। বাচ্চার অ‌ক্সিজেন স‌্যাচুরেশন ৯৭ রয়েছে। আশা কর‌ছি, দু-এক দিনের মধ্যে তাদের হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে।
উল্লেখ্য, অলৌকিকভাবে বেঁচে যাওয়া ওই নবজাতক পিরোজপুরের স্বরূপকাঠীর শিল্পী বেগম (২৭) ও মো. নেয়ামত উল্লাহ দম্পত্তির দ্বিতীয় মেয়ে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিল্পীকে গত শনিবার ৭ মে সকালে শের-ই বাংলা মেডিকেলের তৃতীয় তলার প্রসূতি ওয়ার্ডে ভর্তি করানো হয়। চিকিৎসক তাকে স্বাভাবিক প্রসবের পাশাপাশি সিজারিয়ান অপারেশনের জন্যও প্রস্তুত থাকার পরামর্শ দেন।
চিকিৎসকের ব্যবস্থাপপত্র অনুযায়ী ওইদিন বিকাল ৩টার দিকে বাইরে ওষুধ আনতে যান তার স্বামী। এর আগে শিল্পীর শরীরে প্রসব বেদনার একটি ইনজেকশন পুশ করেন সেবিকারা। এরপর তাকে বেডে শুয়ে বিশ্রাম করতে বলেন তারা।
প্রত্যক্ষদর্শী রোগীর স্বজন আলেয়া বেগম জানান, শিল্পী বেগম টয়লেটে যাওয়ায় কথা বারবার সেবিকাদের জানিয়েছেন। সেবিকারা তাকে বেডে শুয়ে থাকতে বলেন। এরপরও চাপ সামলাতে না পেরে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে টয়লেটে যান শিল্পী। সেখানে টয়লেটের অপরিচ্ছন্ন নোংরা প্যানে সন্তান প্রসব হয় শিল্পীর। প্রথমে বিষয়টি না বুঝতে পাড়লেও প্যানের মধ্যে কান্না শুনে শিল্পী চেয়ে দেখেন মুহূর্তের মধ্যে নবজাতক প্যানের ভেতর থেকে পাইপের মধ্যে ঢুকে গেছে। তখন তিনি ডাক চিৎকার দিলে তার স্বামীসহ অন্যরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে পারেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com