1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
Title :
জ্বালানি নিরাপত্তায় শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান তারেক রহমানের ভালো কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায় আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত ভৈরবে হোল্ডিং ট্যাক্স ৪০ শতাংশ বৃদ্ধিসহ পৌরসভার স্থবির উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন আইসিএমএবিতে ইএসজি রিপোর্টিং বিষয়ক ওয়েবিনার চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর

বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন

  • আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৫.৫২ পিএম
  • ১০৩ Time View

দিনাজপুর প্রতিনিধি: পাওনা টাকা ও জমি সংক্রান্ত বিবাদ, সহোদর বড় ভাই কর্তৃক পরিবারসহ ছোট ভাইকে প্রাণনাশের হুমকিতে দিনাজপুরের বীরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ছোট ভাই।

প্রেসক্লাবে কাযালয়ে ২৬ মে সোমবার মরিচা ইউনিয়নের গোলাপগঞ্জ হাট চান্দিনায় বসবাসকারী আলহাজ্ব নুরুল হকের ছোট ছেলে দেলোয়ার হোসেন গোলাপগঞ্জ হাটের সাবেক ইজারাদার বড় ভাই মোশাররফ হোসেনেরে বিরুদ্ধে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, আমরা স্ব স্ব পরিবার পরিজন নিয়ে পাশাপাশি বসবাস এবং পৃথক পৃথক ব্যবসা করি। আমার সহোদর বড় ভাই মোশারফ হোসেন এক বছর পুর্বে ৭ লাখ টাকা স্বাক্ষীগনের উপস্থিতিতে হাওলাত অর্থাৎ কর্জ নেয়। হাওলাত নেয়া ৭ লাখ টাকা দিচ্ছি দিব বলে কাল ক্ষেপন করে চলেছে। আমার পাওনা টাকা দিচ্ছে না।

বিষয়টি আমার বোন-ভগ্নিপতি, আত্মীয় স্বজন, এলাকার স্থানীয় সুনামধন্য ব্যক্তিবর্গ  অনেকে অবগত আছেন। পাওনা টাকা দিচ্ছেই না বরং টাকা চাইতে গেলে আমাকে গালমন্দ, মারপিট, জখম  করার একাধিক ঘটনা ঘটেছে। হত্যা করার হুমকি দিচ্ছে। সম্প্রতি পরিস্থিতি বেসামাল এবং পারিবারিক কলহ ভয়াবহ আকার ধারন করায় ২৩ মে বীরগঞ্জ থানায় ১০৭৯ নম্বর সাধারণ ডাইরী করি।

সাধারণ ডায়েরি করার কারণে ক্ষিপ্ত হয়ে ২৫ মে দুপুরে আমার ভাই মোশারফ, ভাবী ইয়াসমিনসহ বেশ কয়েকজন লাঠিসোটা দা, কুড়াল, ধারালো অস্ত্র নিয়ে আমার বাড়ির দিকে অগ্রসর হয়, আমাদের উপর আক্রমন চালানোর চেষ্টা করে কিন্তু প্রতিবেশীদের বাধার মুখে পিছু হঠতে বাধ্য হয়।

প্রতিপক্ষ আমার ভাই মোশারফ হোসেন একজন প্রতারক, ঠক, হিংসুটে, মিথ্যুক, নারী নির্যাতনকারী, মামলাবাজ। চাতুরতার মাধ্যমে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা আনয়ন করেছে, আমাকে উচ্ছেদ করে সমুদয় সম্পত্তির মালিক হওয়ার দিবাস্বপ্ন দেখছে, যা কখনো বাস্তবায়ন করা সহজ ও সম্ভব নয়।

দেলোয়ার হোসেন জানান, বর্তমান পরিস্থিতি চরম আকার ধারণ করেছে যে কোনো মুহূর্তে আমিসহ আমার পরিবারকে খুন যখন হত্যা করতে পারে মর্মে আশঙ্কা করছি। তাই আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী দেলোয়ার হোসেন সঙ্গে ছিলেন তার বড় বোন নুর নাহার, ভগ্নিপতি আব্দুল মালেক সহ প্রতিবেশীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com