1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

গাজায় ‘গণহত্যা’ নিয়ে নীরবতা ভাঙতে ৯০০ তারকার খোলা চিঠি

  • আপডেট : শুক্রবার, ২৩ মে, ২০২৫, ১০.১৩ পিএম
  • ৭০ Time View

গাজায় চলমান পরিস্থিতিকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে এবং চলচ্চিত্র শিল্পের নীরবতার কড়া সমালোচনা করে বিশ্বের ৯০০-এর বেশি চলচ্চিত্র ব্যক্তিত্ব একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন। এই তালিকায় হলিউডের খ্যাতিমান অভিনেতা মার্ক রাফালো, রিচার্ড গিয়ার ও অভিনেত্রী সুসান সার্যান্ডনের মতো তারকারা রয়েছেন। খবর আল জাজিরার। 

গত ১৩ মে কান চলচ্চিত্র উৎসব শুরুর আগে থেকেই এই আবেদনপত্রটিতে তারকারা স্বাক্ষর দিতে শুরু করেন। উৎসব শুরু হওয়ার সময় পর্যন্ত ‘শিন্ডলার্স লিস্ট’ তারকা রালফ ফিয়েনসসহ প্রায় ৩৮০ জনের স্বাক্ষর সংগ্রহ করা হয়েছিল।

‘আর্টিস্টস ফর ফাতেম’ শীর্ষক এই উদ্যোগটি নেওয়া হয়েছে ফিলিস্তিনি ফটোসাংবাদিক ফাতিমা (ফাতেম) হাসৌনার হত্যাকাণ্ডের প্রতিবাদে। ফাতিমাকে নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি কান উৎসবে প্রদর্শিত হয়েছিল।

২৫ বছর বয়সী ফাতেমা হাসৌনা গত মাসে গাজার উত্তরাঞ্চলে তার বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় পরিবারের ১০ জনসহ নিহত হন। তার ডকুমেন্টারিটি এসিড কানস (ACID Cannes) নির্বাচনে অন্তর্ভুক্ত হওয়ার একদিন পরই এই মর্মান্তিক ঘটনা ঘটে।

খোলা চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে, ‘গাজায় যখন গণহত্যা চলছে এবং এই খবর আমাদেরকে গভীরভাবে আঘাত করছে, তখন শিল্পী ও সাংস্কৃতিক কর্মী হিসেবে আমরা নীরব থাকতে পারি না।’

এই পদক্ষেপটি আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে গাজার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ও চলচ্চিত্র জগতের প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে জোরালো প্রতিবাদের প্রতিফলন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com