1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রবি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিঙ্গার সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং বর্ষসেরা সবচেয়ে টেকসই ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের স্বীকৃতিসহ ৩ ক্যাটাগরিতে- এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন টাঙ্গাইলে চার ফার্মেসির জরিমানা ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ

মাধবপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক

  • আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৯.৩২ পিএম
  • ৭৩ Time View

লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে রাজন মিয়া তার স্ত্রী শাপলা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। সোমবার রাতে সংঘটিত এই হত্যাকাণ্ডের পর মঙ্গলবার (০৪-নভেম্বর) ঘাতক স্বামী নিজেকে আদালতে আত্মসমর্পণ করতে গেলে মাধবপুর থানা পুলিশ তাকে আটক করে, থানায় নিয়ে আসে। পুলিশের হেফাজতে নেওয়ার পর রাজন মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী করড়া গ্রামের একটি পরিত্যক্ত জমির বালির নিচ থেকে শাপলা বেগমের লাশ উদ্ধার করা হয়। নিহত শাপলা বেগম (১৯) নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের সুমন মিয়ার মেয়ে। তার স্বামী রাজন মিয়া বাহুবল উপজেলার পুটিজুড়ি এলাকার কাজল মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন ধরে দাম্পত্য জীবনে পরকীয়া নিয়ে বিরোধ দেখা দিয়েছিল। ঘটনার রাত রাজন মিয়া স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ বালির নিচে চাপা দেয়। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘাতক স্বামী পুলিশের হেফাজতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com