শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিলেটে ভোট পড়েছে ৪৮.১৫ শতাংশ, বিজয়ী হলেন যারা বঙ্গদেশে ভালোবাসা দিবসের আমদানী তথ্য এবং একটি চাপা পড়া ইতিহাস – ইমতিয়াজ আহমেদ হবিগঞ্জে বিএনপির ইতিহাস ৪টি আসনেই নিরঙ্কুশ বিজয় আগামীর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান-কে বিজয়ী শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা জেমস আব্দুর রহিম রানা চট্টগ্রামের ১৬টি আসনে বেসরকারিভাবে বিএনপি বিজয়ী হয়েছে ১৪ টি আসনে আর জামাত বিজয়ী হয়েছে ২ টি আসনে কুমিল্লার ১১টি আসনের মধ্যে বিএনপির জয় ৮টি, জামায়াত-২, সতন্ত্র-১ দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী হতে যাচ্ছে তারেক রহমান: নিরঙ্কুশ জয়ের পথে বিএনপি! ‎ইসলামপুরে ধানের শীষের প্রার্থী সুলতান মাহমুদ বাবুর বড় জয় দুই শতাধিক আসনে বিএনপি, অর্ধশতাধিক আসনে জামায়াত এগিয়ে ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ – ইউএই ক্রিকেট সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৪০ Time View


নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ-ইউএই সিরিজের টাইটেল স্পন্সর হল ওয়ালটন। আজ শনিবার (১৭ মে) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

ক্রিকেটের বহু ঐতিহাসিক ঘটনা ও ম্যাচের সাক্ষী হয়ে থাকা সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের ২০ ওভারের ক্রিকেটের এই সিরিজটি অনুষ্ঠিত হবে। এবারের সিরিজের নামকরণ করা হয়েছে ‘ওয়ালটন ইউএই বনাম বাংলাদেশ টি২০ সিরিজ ২০২৫।’

স্পোর্টসে ওয়ালটন গ্রæপ নিয়মিত পৃষ্ঠপোষক, পরিচিত এক নাম। বাংলাদেশের সব ধরনের খেলাধুলাতেই স্পন্সরশিপ করছে ওয়ালটন গ্রæপ। যেখানে ক্রিকেট, সেখানেই ওয়ালটন; এমন ¯েøাগান সবার মুখে শোভা পায়। এবারও প্রতিষ্ঠানটি যথারীতি বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত সিরিজে স্পন্সর হিসেবে আছে। ওয়ালটন দীর্ঘ কয়েক বছর ধরে দেশের ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করে আসছে।

আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের পাশাপাশি এই প্রতিষ্ঠানটি ঘরোয়া সব ধরনের ক্রিকেটের অন্যতম পৃষ্ঠপোষক। ন্যাশনাল ক্রিকেট লীগ (এনসিএল), ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ (ডিপিডিএল), বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) সহ সব ধরনের ঘরোয়া টুর্নামেন্টগুলো এর মধ্যে অন্যতম।

শনিবার (১৭ মে, ২০২৫) বাংলাদেশ সময় রাত ৯টায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। চলতি বছরের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলার অপেক্ষায় বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এর আগে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জয়ের শতভাগ রেকর্ড বাংলাদেশের। নিশ্চিতভাবে এবারও সিরিজটি জেতার অপেক্ষায় বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS