1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

বরিশালে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে(অবঃ) সেনা সদস্য  

  • আপডেট : রবিবার, ৮ মে, ২০২২, ৯.৫৪ পিএম
  • ১৪৯ Time View

বরিশাল অফিস :বরিশালের চন্ডিপুর গ্রামের ওমর আলীর পুত্র মোঃ বেল্লাল চৌকিদারের বিরুদ্ধে একাধিক মাদক, চাঁদাবাজী ও জমি সংক্রান্তে মামলা থাকায় এয়ারপোর্ট থানার পুলিশ এলাকায় তদন্ত করতে গেলে স্থানীয় (অবঃ) সেনা সদস্য মোঃ আবুল বাসারের সাথে থানার পুলিশ কথা বলার সন্দেহে দু’জনকে কুপিয়ে জখম করেন।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদ পাশা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড চন্ডিপুর গ্রামে ইয়াবা ব্যবসায়ী বেল্লাল চৌকিদারের ধারালো অস্ত্রের কোপে এই গ্রামের বাসিন্দা (অবঃ) সেনাবাহিনী সদস্য মোঃ আবুল বাসার ও তার বড়ো ভাইয়ের স্ত্রীর হনুফা বেগম নামে দুই জনকে কুপিয়ে জখম করেন। গত (১৮ এপ্রিল) সোমবার বিকাল আনুমানিক পাঁচ ঘটিকায় ঘটনাটি ঘটে।
এসময় আহত গৃহবধূ  হনুফা ও (অবঃ) সেনাবাহিনী সদস্য আবুল বাসারকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন (শেবামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পরে-ও উন্নতি না দেখায়। শের-ই-বাংলা মেডিকেল কলেজ  হাসপাতালের সহকারী রেজিষ্ট্রার (সার্জারী) ইউনিটের কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য গত (৭মে) ঢাকা রেফার করেন। 
আহতর ভাই আবুল কালাম জানান,বেল্লাল চৌকিদারের বিরুদ্ধে এয়ারপোর্টে থানায় মামলা  আছে। এয়ারপোর্ট থানার পুলিশ আসছিলো তদন্ত করতে, তারা মনে করছে যে আমরা পুলিশ প্রশাসন আনছি, এ জন্য বেল্লাল চৌকিদার (৩৭) পিতা ওমর আলী চৌকিদার,সাদ্দাম চৌকিদার (৩৩) ঐ,ইকবাল চৌকিদার (২৮) পিতা ঐ। ওমর আলী চৌকিদার, (৬৫) পিতা মৃত জয়নাল চৌকিদার। রানি বেগম (৫৫)।শিমা বেগম (২৫) স্বামী অজ্ঞাত তারা আমাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করে ও আমার ভাইকে বাসায় আশার পথে তারা অতর্কীতভাবে ধারালো অস্ত্রে দিয়ে পেটে কুপিয়ে জখম করে। এসময় আমার ভাইয়ের চিৎকার শুনে, আমার স্ত্রী হনুফা বেগম ঘটনা স্থানে গেলে তাকেও কুপিয়ে জখম করে। এছাড়াও আরো ১০/১৫ জন যুবক লোহার রড দিয়ে পিটিয়ে তাদেরকে আহত করে।
আহত পরিবার থেকে আবুল কালাম বাদী হয়ে  এয়ারপোর্টে,থানায়১৪৩/৪৪৭/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৫৪/৩৭৯/৫০৬/ পোনাল কোড-১৮৬০। বেআইনী জনতাবদ্ধে অনধিকার প্রবেশ করতঃ হত্যার উদ্দেশ্য ঘিরিয়া সাধারণ ও গুরুতর জখম, শ্লীলতাহানি, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অপরাধে একটি মামলা দায়ের করেন।  
এ বিষয়ে আসামীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে সংশ্লিষ্টদের প্রতি সুদৃষ্টি কামনা করেন আহতদের পরিবার পরিজনরা। উলেখ্য সন্ত্রাসীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ায়,মামলা করে বিপদে পড়ছে ভুক্তভোগী আবুল কালাম, মামলা তুলে নিতে প্রাণ নাশের হুমকিও প্রদান করেন উলেখ্য সন্ত্রাসীরা।
এ বিষয়ে এয়ারপোর্টে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এবিষয়ে আবুল কালাম বাদী হয়ে  একটি মামলা দায়ের করছে, তবে আসামীরা পলাতক থাকায় কাউকে গ্রেফতার করতে পারে নায়। আমাদের অভিযান চলমান,আসামীদের সন্ধান পাওয়া গেলেই তাদের গ্রেফতার করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com