1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
Title :
মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত আহত ১৬৫২ : যাত্রী কল্যাণ সমিতি ব্যাংক কোম্পানি আইনের সংশোধনী দ্রুত বাস্তবায়নের আহ্বান আহসান এইচ মনসুরের ২০২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, বলছে সিপিডি প্রায় ৬ লক্ষ টাকা মূল্যমানের ১৯.৫ কেজি গাঁজা’সহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ স্বীকৃতি পেল কর্মসংস্থান ব্যাংক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ৫ম দিনে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা মিথ্যা বক্তব্য প্রত্যাহার করলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক ক্ষমতার পালাবদলে নাম বদলে গেছে সিলেট চন্ডীপুল গোলচত্বর সহ অন্যান্য স্থাপনার

এই বাংলাদেশ মাওলানা ভাসানীর বাংলাদেশ, নিজামী-গোলাম আজমের না: বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু

  • আপডেট : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৬.৪৭ পিএম
  • ৫৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আজ ১৩ মে সকাল ১১ টায় ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে স্বরনসভায় ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান এবং ভাসানী অনুসারী পরিষদ এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু সভাপতির বক্তব্যে বলেন, জাতীয় সংগীত গাইতে না দেয়ার ধৃষ্টতা স্বাধীন বাংলাদেশে মেনে নেয়া হবে না। শাহবাগে স্লোগান শুনলাম নিজামীর বাংলাদেশ, গোলাম আজমের বাংলাদেশ। তাদের বলতে চাই এই বাংলাদেশ মাওলানা ভাসানীর বাংলাদেশ, জাফরুল্লাহ চৌধুরীর বাংলাদেশ, শেখ মুজিবের বাংলাদেশ, মেজর জিয়ার বাংলাদেশ। বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছে। এখন জুলাই -আগষ্টের হত্যাকান্ডের জন্য শেখ হাসিনার বিচার হতে হবে। হাসিনার সাথে যারা যারা জড়িত ছিলো তাদের বিচার হতে হবে। জাতীয় পার্টিরও বিচার হতে হবে।  দেশ গভীর সংকটে আছে এই সংকটকালীন সময়ে ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর মতো দেশপ্রেমিক নেতৃত্বের খুব দরকার ছিলো। তার সারাজীবন তিনি মানুষের সেবায় কাটিয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ডাঃ জাফরুল্লাহ চৌধুরী একজন বিশ্বখ্যাত ব্যক্তি। তিনি জনগণের সেবায় নিয়োজিত থেকেছেন কিন্তুু কোনদিন পাবলিসিটি করেন নাই। সকলকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। দেশের ও মানুষের জন্য কাজ করতে যাকে কল দেয়া দরকার, যেখানে যাওয়ার দরকার তাই করেছেন। উনার সার্বিক যে অবদান স্বাধীনতা যুদ্ধের সময় থেকে তা অবিস্মরণীয়। উনি আমৃত্যু মুক্তিযোদ্ধা ছিলেন। আজকে ফ্যাসিস্টের পতনের পেছনে জাফরুল্লাহ চৌধুরীর বিরাট অবদান আছে। উনার নেতৃত্বে গনতন্ত্র মঞ্চ তৈরি হয়েছে। ডাঃ জাফরুল্লাহ চৌধুরী জাতিকে ঐক্যবদ্ধ করেছেন বিধায় হাসিনার পতন ঘটেছে। ২০২২ সালে গোলাপবাগ মাঠে আমাদের মহাসমাবেশ চলাকালীন হুইল চেয়ারে হঠাৎ উপস্থিত হলেন ডাঃ জাফরুল্লাহ চৌধুরী। এভাবে আমাদের সাহস যুগিয়েছেন। বর্তমান প্রেক্ষাপটে মানুষের গনত্রান্ত্রিক মালিকানা ফিরিয়ে আনতে হলে একটি সুষ্ঠু নির্বাচন এর দরকার। এখন যারা সংস্কার এর কথা বলে এদের অনেকেই শেখ হাসিনার সময়ে গর্তে ছিলো, আজ তারা গর্ত থেকে বেরিয়ে আমাদের সংস্কারের গল্প বলছে। আমরা শেখ হাসিনা থাকা অবস্থায় সবার সাথে আলোচনার ভিত্তিতে ৩১ দফা তৈরি করেছি। দিনশেষে গনতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশের মানুষের সমর্থনের ভিত্তিতে সংস্কার হতে হবে।

প্রতিটা রাজনৈতিক দল সংস্কার প্রস্তাব দিয়েছে। কোথায় ঐক্যমত হয়েছে সেটি জনগন জানতে চায়। যদি ঐক্যমত না হয় তবে সংস্কার চাপিয়ে দিলে জনগন সেটি মানবে না। শেখ হাসিনার মতো নিজের ইচ্ছামত সিদ্ধান্ত জনগনের উপর চাপিয়ে দিলে জনগন মানবে না।আজ মানবিক করিডোর কার এজেন্ডা? কার স্বার্থে বাংলাদেশের স্বার্থ বিরোধী সিদ্ধান্ত নিচ্ছে ইন্টেরেম সরকার? তাদের আচরণে মনে হচ্ছে তারা নির্বাচিত সরকার। গত ৯ মাসে বাংলাদেশে কোন বিনিয়োগ হয় নাই, নির্বাচিত, স্থিতিশীল সরকার না আসা পর্যন্ত কেউ বিনিয়োগ করবে না।

ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব  ড. আবু ইউসুফ সেলিম এর সঞ্চালনায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন,রাষ্ট্র সংস্কার আন্দোলন এর আহবায়ক হাসনাত কাইয়ুম, গণসংহতি আন্দোলন এর রাজনৈতিক পরিষদ এর সদস্য মনির উদ্দিন পাপ্পু, ভাসানী জনশক্তি পার্টির সিনিয়র প্রেসিডিয়াম মেম্বার মোঃ আবদুল কাদের, পারভীন নাসের ভাসানী, রফিকুল ইসলাম খান, বাবুল বিশ্বাস,জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত, গনস্বাস্থ্য কেন্দ্রের ক্যানসার বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ হাবিবুল্লাহ তালুকদার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com