1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
Title :
ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক ব্যবসা-বাণিজ্যে ডিরেগুলেশনে বাজেটে অভূতপূর্ব পদক্ষেপ: এনবিআর চেয়ারম্যান সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি’র টহল জোরদার গ্রাম-বাংলার জনপ্রিয় কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান সূচকের উত্থানে চলছে লেনদেন ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭–১ গোলে হারালো জার্মানি গাঁজাসহ পুত্রবধূ রেখে পালিয়েছেন শ্বশুর যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা ট্রাম্পের, খুলছে হরমুজ প্রণালি

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ গণমুক্তি পার্টি

  • আপডেট : সোমবার, ১২ মে, ২০২৫, ৮.৪৭ এএম
  • ৫৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ গণমুক্তি পার্টির  আহ্বায়ক এম এ আলীম সরকার ১১ মে এক বিবৃতিতে বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধবিরতির ঘোষণাকে বাংলাদেশ গণমুক্তি পার্টির পক্ষ থেকে  আন্তরিকভাবে স্বাগত জানাই। এই যুদ্ধবিরতি শুধু উপমহাদেশেই নয়, গোটা বিশ্বেই শান্তি ও স্থিতিশীলতার পক্ষে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আমরা মনে করি।

এই সংঘর্ষের ফলে নিরীহ মানুষ যে মানবিক বিপর্যয়ের মুখোমুখি হচ্ছিল, তা অত্যন্ত বেদনাদায়ক। যুদ্ধবিরতির মাধ্যমে নতুন করে শান্তিপূর্ণ আলোচনার দ্বার উন্মোচিত হয়েছে, যা উপমহাদেশের নিরাপত্তা, উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার জন্য সহায়ক হতে পারে।

বাংলাদেশ গণমুক্তি পার্টি আশা করে, দুই প্রতিবেশী রাষ্ট্র আগামী দিনে কূটনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে নিজেদের বিরোধ নিষ্পত্তির মাধ্যমে একটি দীর্ঘস্থায়ী সমাধানের দিকে অগ্রসর হবে। পাশাপাশি, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর সঙ্গে মিলেমিশে কাজ করার সুযোগ তৈরি হবে যাতে এই অঞ্চলে মানবিক মূল্যবোধ, অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক স্থিতি বজায় থাকে।

আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই ধরনের সংকটে তাদের আরও কার্যকর ভূমিকা রাখা উচিত। ভারত-পাকিস্তানের শুভবুদ্ধির উদয় হোক, যাতে যুদ্ধ নয় বরং জয় হোক শান্তির, জয় হোক মানবতার। যুদ্ধমুক্ত হোক পৃথিবী। আমরা সর্বজনীন কল্যাণে শান্তি চাই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com