1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
Title :
টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার; যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স  বন্দরের রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশনে ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ উদ্বোধন Price Sensitive Information of Trust Bank PLC. শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে

খন্দকার রুমী এহসানুল হক স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন স্বতন্ত্র পরিচালক

  • আপডেট : বুধবার, ৭ মে, ২০২৫, ১০.৫৮ এএম
  • ২৭৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ জনাব খন্দকার রুমী এহসানুল হক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.’র স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেছেন। একই সাথে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের অডিট কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করবেন।

একজন দক্ষ ও অভিজ্ঞ ব্যাংকিং ব্যক্তিত্ব জনাব হক ব্যাংকিং ও নন- ব্যাংকিং আর্থিক খাতে ৩৮ বছরেরও বেশি সময় ধরে অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ওকলাহোমা থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

জনাব হক ১৯৮৩ সালে ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে তিনি এক্সিম ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। জ্ঞান, চিন্তাশক্তি, প্রেরণাদায়ক নেতৃত্ব এবং বাস্তব অভিজ্ঞতা দিয়ে প্রত্যেক কর্মক্ষেত্রকে তিনি টেকসই উন্নয়নের দিকে পরিচালিত করেছেন। তিনি ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত হজ¦ ফাইন্যান্স কোম্পানি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২০২০ সালের অন্যতম শ্রেষ্ঠ টেকসই এনবিএফআই হিসেবে স্বীকৃতি লাভ করে। জনাব হকের কৌশলগত নেতৃত্ব ও আর্থিক খাতে গভীর অভিজ্ঞতা ব্যাংকের পরিচালনা পর্ষদকে আরও শক্তিশালী করবে এবং ব্যাংকের ভবিষ্যৎ অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com