1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Title :
হবিগঞ্জের সব রুটে বিরতিহীন বাস সহ সকল লাইনের বাস বন্ধ চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা চুয়াডাঙ্গায় ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে অরিয়েন্টেশন অনুষ্ঠিত নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন ২৬ প্রতিষ্ঠানের এলসি সংক্রান্ত অভিযোগে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র অবস্থান চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও নগর পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এসপি মোঃ মাসুদ আলমের সৌদি আরবে ২৭ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা উলিপুর মিনি স্টেডিয়ামে কোরবানির পশুরহাট বন্ধের দাবিতে লিখিত অভিযোগ ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের যাত্রা শুরু  

বিলবাওকে উড়িয়ে ফাইনালে ম্যানইউ

  • আপডেট : শুক্রবার, ২ মে, ২০২৫, ১২.৩৪ পিএম
  • ৬৬ Time View

ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে বৃহস্পতিবার (১ মে) স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাওকে তাদেরই মাঠে ৩-০ উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিগে বাজে ফর্ম বজায় থাকলেও, ইউরোপা লিগের ফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে গেছে আমোরিমের দলের।

লিগে ছন্দে নেই ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ইউরোপা লিগে এখন পর্যন্ত অপরাজিত তারা। সেমিফাইনালের বিগ ম্যাচের আগে চিন্তায় ছিলেন ইউনাইটেড কোচ। তবে তাকে চিন্তা থেকে মুক্ত করেন ইউনাইটেডের ফুটবলাররা।


ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তুলে ইউনাইটেড। যার ফল পেতে বেশি দেরি হয়নি তাদের। ম্যাচের ৩০তম মিনিটে ম্যানুয়েল উগার্তের হেড থেকে আবারও হেড করে গোল করেন ক্যাসেমিরো। তার সাত মিনিট পরই আবারও গোল পায় সফরকারীরা।

ডি-বক্সে ইউনাইটেডের এক ফুটবলারকে ফাউল করলে পেনাল্টি পায় সফরকারীরা। আর ডি-বক্সে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বিলবাওর ডিফেন্ডার ভিভিয়ান। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ব্রুনো ফার্নান্দেজ।


হাফ টাইমের ঠিক আগেই আবারও জালের দেখা পান ফার্নান্দেজ। উগার্তের ব্যাক পাস থেকে গোল করেন এই পর্তুগিজ তারকা। দ্বিতীয় হাফে আরও আক্রমণাত্মক ছিল ইউনাইটেড। তবে গোলের দেখা পায়নি। ফলে ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। আগামী সপ্তাহে ওল্ড ট্রাফোর্ডে হবে দ্বিতীয় লেগ।

এদিকে রাতের আগের সেমিফাইনালে নরওয়ের ক্লাব বোডো/গ্লিমটকে ৩-১ গোলে হারিয়েছে আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যাম। প্রথমেই তিন গোলে লিড পাওয়ার পর ম্যাচ শেষের কিছুক্ষণ আগে এক গোল হজম করে স্বাগতিকরা। টটেনহ্যামের হয়ে গোল করেছেন ব্রেনান জনসন, জেমস ম্যাডিসন এবং ডমিনিক সোলাঙ্কে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com