1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
Title :
নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ; দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের উন্নয়নে বাংলাদেশ পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকার সিএসআর অনুদান ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায় প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে রানার অটোমোবাইলস প্রথম প্রান্তিক করেছে মুন্নু সিরামিক Financial Statements of Runner Automobiles PLC Price Sensitive Information of Runner Automobiles PLC

পাকিস্তানি বাহিনীর গুলিতে উড়ে গেল ভারতীয় সেনা চেকপোস্ট

  • আপডেট : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ১১.১৭ এএম
  • ১১৩ Time View

কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর রাতভর তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর একটি চেকপোস্ট ও কয়েকটি বাঙ্কার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। বুধবার (৩০ এপ্রিল) দেশটির সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

জিও নিউজ জানায়, ভারতীয় সেনারা বিনা উসকানিতে ছোট অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করলে, পাল্টা জবাব দেয় পাকিস্তান সেনাবাহিনী। জবাবি হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের চকপুত্র পোস্টসহ একাধিক বাঙ্কার ‘কার্যকরভাবে ধ্বংস’ করা হয়েছে বলে দাবি করা হয়।

এ ঘটনা ঘটে এমন সময়, যখন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দু’দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাকিস্তান সেনাবাহিনী জানায়, ২৯ ও ৩০ এপ্রিল গভীর রাতে ওই গোলাগুলির ঘটনা ঘটে এবং তারা ভারতীয় চেকপোস্ট ধ্বংস করতে সক্ষম হয়।

নিরাপত্তা সূত্রের বরাতে জিও নিউজ আরও জানায়, ভারতীয় সেনারা কিয়ানি ও মন্ডল সেক্টরে বিনা উসকানিতে গুলিবর্ষণ করে। এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী ‘উপযুক্ত ও পরিমিত প্রতিক্রিয়া’ দেয় এবং ভারতীয় হুমকি প্রতিহত করে।

সেনাবাহিনীর একাধিক সূত্র বলেছে, পাকিস্তানের এই প্রতিক্রিয়া দেশটির উচ্চমাত্রার অপারেশনাল প্রস্তুতির প্রমাণ দেয়। পাশাপাশি দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় পাকিস্তান সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, সীমান্তবর্তী এলাকায় ভারত নিজেদের ঘাঁটি খালি করছে এবং কাশ্মীরি মুসলমানদের বিরুদ্ধে দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে। নিরাপত্তা সূত্র বলছে, নয়াদিল্লির এই ধরনের উসকানিমূলক তৎপরতা একটি অস্থিতিশীল, যুদ্ধ-প্ররোচনামূলক মনোভাবের বহিঃপ্রকাশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com