1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১১টি গাঁজা গাছসহ একজন গ্রেপ্তার, ভূঞাপুরে গাঁজা চাষীর স্বপ্নভঙ্গ করল প্রশাসন ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর

সাকিবকে পেছনে ফেলে ছুটছেন মিরাজ

  • আপডেট : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৩.২১ পিএম
  • ৮৪ Time View

বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানের অবদান খাটো করে দেখার সুযোগ নেই। গড়েছেন এমন অসংখ্য কীর্তি, যেখানে হয় তিনি একা নয়তো প্রথম। তেমনই এক কীর্তিতে সাকিবের পাশে আজ বুধবার (৩০ এপ্রিল) বসলেন মেহেদী হাসান মিরাজ। কেবল বসা নয়, সাকিবকে পেছনেই ফেলেছেন তিনি।

দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে ২ হাজার রান ও ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন মিরাজ। সাকিব এই ক্লাবে ঢুকতে খেলেছিলেন ৫৪ টেস্ট। মিরাজ তাতে প্রবেশ করেছেন এক ম্যাচ আগে, ৫৩ টেস্ট খেলে।

সাকিব পরবর্তী বাংলাদেশের সেরা অলরাউন্ডার নিঃসন্দেহে মিরাজ। ধারাবাহিকও তিনি। ব্যাটে না পারলে বলে, বলে না পারলে পুষিয়ে দেন ব্যাটে। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্ট সিরিজেই যেমন প্রথম ম্যাচে নিয়েছিলেন ১০ উইকেট। ফাইফার ছিল দুই ইনিংসেই।

চট্টগ্রাম টেস্টে লোয়ার অর্ডারকে সঙ্গে নিয়ে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ওয়েসলি মাদেভিরের বল স্কয়ার লেগে ঠেলে তিন অঙ্কের ঘর স্পর্শ করেন মিরাজ। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে মিরাজ তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। খেলেছেন ১৬২ বলে ১১টি চার ও ১ ছক্কায় ১০৪ রানের ইনিংস। যা তার ক্যারিয়ার সেরা।

দীর্ঘ চার বছর পর টেস্টে নিজের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন মিরাজ। এতদিন একমাত্র সেঞ্চুরিটি ছিল ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, করেছিলেন ১০৩ রান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com