1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Title :
হবিগঞ্জের সব রুটে বিরতিহীন বাস সহ সকল লাইনের বাস বন্ধ চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা চুয়াডাঙ্গায় ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে অরিয়েন্টেশন অনুষ্ঠিত নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন ২৬ প্রতিষ্ঠানের এলসি সংক্রান্ত অভিযোগে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র অবস্থান চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও নগর পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এসপি মোঃ মাসুদ আলমের সৌদি আরবে ২৭ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা উলিপুর মিনি স্টেডিয়ামে কোরবানির পশুরহাট বন্ধের দাবিতে লিখিত অভিযোগ ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের যাত্রা শুরু  

পিএসএলে অংশ নিতে আজ নাহিদ যাচ্ছেন

  • আপডেট : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১.৫২ পিএম
  • ৬৮ Time View

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে শনিবার (২৬ এপ্রিল) দুপুর একটায় রওনা হয়েছেন বাংলাদেশের পেস তারকা নাহিদ রানা। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে প্রথম টেস্টে অংশ নেওয়ায় পিএসএলের শুরু থেকে থাকতে পারেননি নাহিদ। তাকে দ্বিতীয় টেস্টে রাখা হবে না। আগেই সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি।

প্রথমবারের মতো দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের স্বাদ পেতে যাচ্ছেন নাহিদ। পিএসএলে তার দল পেশোয়ার জালমি। এবারের পিএসএলের ড্রাফটে অংশ নিয়েছিলেন মোট ৩৯ বাংলাদেশি ক্রিকেটার। এর মধ্যে দল পেয়েছিলেন তিনজন নাহিদ, লিটন দাস ও রিশাদ হোসেন।

চোটের কারণে পাকিস্তান গিয়েও দেশে ফেরত আসতে হয়েছিল লিটনকে। করাচি কিংসে তার সুযোগ হয়েছিল। অন্যদিকে লাহোর কালান্দার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করে চলছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ৪ ম্যাচে ৮ উইকেট পেয়েছেন এই লেগ স্পিনার।

এবার নাহিদের পালা। তার থেকে প্রত্যাশাটাও বড় পেশোয়ারের। নিলামে গোল্ড ক্যাটাগরি থেকে প্রথম ডাকে তাকে দলে ভিড়িয়েছিল পিএসএলের দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি।

দলটি এরই মধ্যে পাঁচটি ম্যাচ খেলেছে। পাঁচ ম্যাচে দুই জয় ও তিন পরাজয়ে পয়েন্ট টেবিলের চারে তাদের অবস্থান। আগামীকাল লাহোরে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে নামবে পেশোয়ার। এরপর রয়েছে আরো চার ম্যাচ। বিশ্রাম না নিয়ে নাহিদ আগামীকাল মাঠে নামলে অন্তত পাঁচ ম্যাচ খেলার সুযোগ পাবেন। এরপর যদি প্লে অফে খেলার সুযোগ পায় তার দল তাহলে ম্যাচ সংখ্যা বাড়বে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com