1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

ইসরায়েলে দাবানলে আড়াই হাজার একরের বন পুড়ে ছাই

  • আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১১.২৪ এএম
  • ৯৫ Time View

ইসরায়েলে ভয়াবহ দাবানলে প্রায় আড়াই হাজার একরের বন পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২৫ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগার পর থেকে ইসরায়েলের ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় ৩০ ঘণ্টারও বেশি সময় পরে বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডে ২ হাজার ৪৭০ একরের বন পুড়ে গেছে।

এর আগে, গত বুধবার ইসরায়েলের মোশাভ তারুমের কাছে আগুনের সূত্রপাত হয়। বিমানের সহায়তায় আগুন নেভানোর সময় প্রবল বাতাসের কারণে আগুন আরো তীব্র হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ভয়াবহ আকার ধারণ করে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com