1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

বার্সেলোনার বিপক্ষে ফাইনালে ফিরতে চান এমবাপ্পে

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১১.৪৬ এএম
  • ৯৫ Time View

কোপা দেল রে’র ফাইনালে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। স্প্যানিশ দুই জায়ান্ট মাঠে নামবে আগামী ২৬ এপ্রিল দিনগত রাতে। এই ম্যাচ দিয়ে দলে ফিরতে চান মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে। চোটের কারণে এখন মাঠের বাইরে আছেন ফরাসি এই ফুটবলার।

বার্সেলোনার বিপক্ষে চোট কাটিয়ে এমবাপ্পে ফিরে আসার লক্ষ্য স্থির করেছেন বলে জানান মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। চোটের কারণে ইতোমধ্যে অ্যাথলেটিকো বিলবাওয়ের সঙ্গে ম্যাচটি মিস করেছেন এমবাপ্পে। মিস করতে পারেন গেতাফের সঙ্গে ম্যাচটিও।

গত সপ্তাহে আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে গোঁড়ালির চোটে পড়েন এমবাপ্পে। তবে, দ্রুত ফিরে আসার জন্য প্রস্তুত হচ্ছেন এমবাপ্পে, এমনটিই জানান কার্লো।

মাদ্রিদ কোচ বলেছেন, ‘লিগ ম্যাচের জন্য এমবাপ্পে প্রস্তুত নয়। কিন্তু, অনুশীলন করছে সে। তার সতীর্থ ফারল্যান্ড মেন্ডিও চোট সারিয়ে ফিরে আসার পথে। এই মুহূর্তে তারা নিজেদের নিয়ে কাজ করছে। আমি মনে করি, শনিবারের ম্যাচের আগেই দুজন ফিট হয়ে উঠতে পারবেন। এমবাপ্পে নিজের শতভাগ দিয়ে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com