1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
Title :
জ্বালানি নিরাপত্তায় শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান তারেক রহমানের ভালো কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায় আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত ভৈরবে হোল্ডিং ট্যাক্স ৪০ শতাংশ বৃদ্ধিসহ পৌরসভার স্থবির উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন আইসিএমএবিতে ইএসজি রিপোর্টিং বিষয়ক ওয়েবিনার চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর

হাতীবান্ধা সীমান্তে বিএসএফ এর গুলিতে  বাংলাদেশী কৃষক নিহত

  • আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৬.২৩ পিএম
  • ১০৫ Time View

হাতীবান্ধা(লালমনিরহাট)প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশের সীমানায় প্রবেশ করে এক বাংলাদেশী কৃষক কে গুলি এবং বন্দুক দিয়ে খুঁচিয়ে নির্যাতন করে হত্যা করেছে বিএসএফ। আধা ঘণ্টা পরে নিথর দেহ তুলে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

আজ বুধবার দুপুরে হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের সিমান্তের ৮৮৪ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই কৃষক সিংগীমারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জাহিদুল ইসলামের ছেলে হাসিনুর (২৬) বলে নিশ্চিত করেছে স্থানীয়রা। এ ঘটনায় ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম জানান, কয়েকজন কৃষক বাংলাদেশ সীমানায় ঘাস কাটতে ছিলো। হঠাৎ বিএসএফ তাদের উদ্দেশ্য করে গুলি চালায়। এতে হাসিনুর নামে এক কৃষক গুলিবিদ্ধ হয়ে পরে যান এবং বিএসএফ এর সদস্যরা বন্দুক দিয়ে খুঁচিয়ে নির্যাতন করেন। পরে বিএসএফ তাকে তুলে নিয়ে যায়।

স্থানীয় আনোয়ার হোসেন জানান, হাসিনুর ইটভাটায় কাজ করে। কয়েকদিন আগে বাড়িতে এসেছে। আজ সীমান্ত এলাকায় বাংলাদেশ সীমানায় ঘাস কাটতে গেলে ভারতীয় সীমান্তরর্ক্ষী বাহিনী বিএসএফ তাকে উদ্দেশ্য করে গুলি করে। এতে হাসিনুর গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে বিএসএফ তাকে নির্যাতন করে ধরে নিয়ে যায়।

এ নিয়ে আজ বিকেলে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীদের মধ্যে পতাকা বৈঠক হবে বলে জানিয়েছেন বিজিবি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com