1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

রিশাদের ৩ উইকেটে লাহোরের জয়

  • আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১২.৪৪ পিএম
  • ৯২ Time View

জেমস ভিন্সের সেঞ্চুরির সঙ্গে খুশদিল শাহর হাফ সেঞ্চুরিতে আগের ম্যাচেই মুলতান সুলতানসের বিপক্ষে ২৩৪ রান তাড়া করেছে করাচি কিংস। ফখর জামান ও ড্যারিল মিচেলের হাফ সেঞ্চুরিতে পাওয়া ২০১ রানের পুঁজি তাই খুব বেশি নিশ্চয়তা দিতে পারছিল না লাহোর কালান্দার্সের সমর্থকদের। তবে ইনিংসের প্রথম ওভারেই ডেভিড ওয়ার্নার ও ভিন্সকে ফিরিয়ে লাহোরকে আনন্দে ভাসালেন শাহীন আফ্রিদি।

পাওয়ার প্লেতে করাচি আর কোনো উইকেট না হারালেও আব্বাস আফ্রিদি বোলিংয়ে এসেই বিদায় করলেন টিম সেইফার্টকে। কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে সপ্তম ওভারে রিশাদ হোসেনকে বোলিং দিলেও করাচির ম্যাচে বাংলাদেশের লেগ স্পিনারকে শাহীন বল দিয়েছেন অষ্টম ওভারে। বোলিংয়ে এসে প্রথম বলেই দলকে উইকেট এনে দিয়েছেন তিনি। ডানহাতি লেগ স্পিনারের গুগলিতে রিভার্স ‍সুইপ করতে গিয়ে এজ হয়ে উইকেটের পেছনে স্যাম বিলিংসের গ্লাভসে ক্যাচ দিয়েছেন শান মাসুদ।

যদি অনফিল্ড আম্পায়ার পল রাইফেল শুরুতে আউট দেননি। তবে তৎক্ষণাৎ রিভিউ নেন বিলিংস। টিভি রিপ্লেতে দেখা যায় শান মাসুদের গ্লাভস ছুঁয়ে বল বিলিংসের গ্লাভসে জমা পড়েছে। ফলে আউট হয়ে ফিরতে হয় পাকিস্তানি ব্যাটারকে। একই ওভারের পঞ্চম বলে ইরফান খানের উইকেটও নিয়েছেন রিশাদ। ডানহাতি লেগ স্পিনারের ফুলার লেংথ ডেলিভারিতে উড়িয়ে মারার চেষ্টায় লং অনে মিচেলের হাতে ক্যাচ দিয়েছেন। নিজের প্রথম ওভারে মাত্র ১ রান দিয়ে ২ উইকেট নেন রিশাদ।

সিকান্দার রাজার পর আবারও বোলিংয়ে আনা হয় রিশাদকে। নিজের দ্বিতীয় ওভারে পঞ্চম বলেই উইকেট তুলে নিয়েছেন তিনি। ডানহাতি লেগ স্পিনারের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে আউট সাইড এজ হয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা জামান খানের হাতে ক্যাচ দিয়েছেন আব্বাস আফ্রিদি। নিজের দ্বিতীয় ওভারে ৩ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। তবে তৃতীয় ও চতুর্থ ওভারে উইকেটশূন্য ছিলেন রিশাদ।

হাসান আলীর ছক্কা ও চারে তৃতীয় ওভারে ১১ রান দিয়েছেন তিনি। নিজের শেষ ওভারে দিয়েছেন ১২ রান। যদিও সেই ওভার থেকে উইকেট পেতে পারতেন রিশাদ। ডানহাতি লেগ স্পিনারকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে রাজার হাতে ক্যাচ দিয়েছিলেন খুশদিল। তবে ক্যাচ নেয়ার সময় সীমানা ছুঁয়ে ফেলায় সেটি ছক্কা হয়। প্রথম ম্যাচে তিন উইকেট নেয়া রিশাদ করাচির বিপক্ষে ২৬ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। রিশাদের এমন বোলিংয়ের দিনে ৬৫ রানের জয় পেয়েছে লাহোর।

রিশাদ ছাড়াও লাহোরের হয়ে শাহীন আফ্রিদি তিনটি ও রাজা নিয়েছেন দুটি উইকেট। করাচির ব্যাটিং ব্যর্থতার দিনে সর্বোচ্চ ২৭ বলে ৩৯ রান করেছেন খুশদিল। এ ছাড়া সেইফার্ট ১৮, শান মাসুদ ১৮, হাসান আলী ২৭ এবং শেষের দিকে ৭ বলে ১৬ রান করেছেন অ্যাডাম মিলনে। ৫ বল বাকি থাকতেই ১৩৬ রানে অল আউট হয় করাচি। পিএসএলের চলতি আসরে তিন ম্যাচে লাহোরের এটি দ্বিতীয় জয়। লাহোরের পরের ম্যাচ ২২ এপ্রিল মুলতানের বিপক্ষে।

এর আগে করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি লাহোরের। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরে গেছেন মোহাম্মদ নাইম। তিনে নেমে সুবিধা করতে পারেননি আব্দুল্লাহ শফিকও। তাদের ‍দুজনকেই ফিরিয়েছেন পেসার হাসান আলী। ২৫ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়ে তোলেন মিচেল ও ফখর। তাদের দুজনের ব্যাটেই এগিয়ে যেতে থাকে লাহোর। দ্রুত দুই উইকেট হারানোয় পাওয়ার প্লেতে ৪৪ রানের বেশি তুলতে পারেনি তারা।

কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে হাফ সেঞ্চুরি করা ফখর পঞ্চাশ ছুঁয়েছেন ২৯ বলে। তৃতীয় উইকেটে ৫৫ বলে জুটির সেঞ্চুরি করেন তারা দুজন। আরেক ব্যাটার মিচেল হাফ সেঞ্চুরি করেছেন ৩০ বলে। তাদের দুজনের ১২৫ রানের জুটি ভেঙেছেন হাসান। ডানহাতি পেসারের বলে অ্যাডাম মিলনের হাতে ক্যাচ দিয়েছেন ফখর। লাহোরের বাঁহাতি ওপেনার আউট হয়েছেন ৬ চার ও ৫ ছক্কায় ৪৭ বলে ৭৬ রানের ইনিংস খেলে। ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি বিলিংস।

হাসানের বলে ইরফানকে ক্যাচ দিয়েছেন ১০ বলে ১৯ রান করা ইংলিশ এই ব্যাটার। একটু পর আউট হয়েছেন মিচেল। ৯ চার ও ২ ছক্কায় ৪১ বলে ৭৫ রান করা নিউজিল্যান্ডের ব্যাটারের উইকেট নিয়েছেন আব্বাস আফ্রিদি। শেষের দিকে ব্যাটিংয়ে নেমে ৩ বলে ২ রান করেছেন রিশাদ। ফখর ও মিচেলের হাফ সেঞ্চুরিতে ২০১ রানের পুঁজি পায় লাহোর। করাচির হয়ে ২৮ রানে ৪ উইকেট নিয়েছেন হাসান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com