1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Title :
প্রশিক্ষণ ও সার্টিফিকেশন নিয়ে কাজ করবেন মিউচুয়াল ফান্ড এজেন্টরা তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর অর্থনীতিতে ২০২৬ সালের নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড কার স্বার্থে টমেটো আমদানি বন্ধ: চোরাই পথে আসছে টমেটো, কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষায় ভিভো ওয়াই৩২ দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে প্রায় সাড়ে তিন লাখ পরিবার; তথ্য সংগ্রহে নিয়োজিত ৪৮০ জন কর্মী, থাকবে ৪৮ জন নিয়মিত সুপারভাইজার

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩২

  • আপডেট : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ২.৪৮ এএম
  • ২৫৮ Time View

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি শহরের প্রাণকেন্দ্রে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। রোববার (১৩ এপ্রিল) খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব ‘পাম সানডে’ উদযাপনের প্রস্তুতিকালে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। খবর বার্তা সংস্থা এএফপির।

সুমি রাশিয়ার সীমান্তের কাছে অবস্থিত। গত কয়েক সপ্তাহ ধরে ক্রমবর্ধমান হামলার শিকার হচ্ছে শহরটি।

ইউক্রেনে যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সাক্ষাৎ করার দুই দিন পর আবারও ইউক্রেনে হামলা চালানো হলো।

স্থানীয় জরুরি পরিষেবা জানিয়েছে, হামলায় দুই শিশুসহ ৩২ জন নিহত এবং ১০ শিশুসহ ৮৪ জন আহত হয়েছেন।

এই হামলার ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কাছে ‘কঠোর প্রতিক্রিয়া’ জানানোর আহ্বান করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, জনগণ যখন তাদের বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থান কিংবা রাস্তাঘাট ও গাড়িতে চলাচল করছিল, তখন শত্রুপক্ষ হামলা চালিয়েছে।

‘পাম সানডে’তে হামলার নিন্দা জানিয়ে জেলেনস্কি বলেন, ‘এ হামলা হয়েছে পাম সানডেতে। এদিন মানুষ গির্জায় যায়। পাম সানডে হলো যীশুর জেরুজালেমে প্রবেশের দিন ও উৎসব। কেবল জঘন্য ব্যক্তিরাই এমন দিনে হামলা চালাতে পারে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com