1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
Title :
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

প্রতি ছক্কায়-উইকেটে অর্থ যাবে ফিলিস্তিনি শিশুদের জন্য

  • আপডেট : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৩.৪৭ পিএম
  • ৭৪ Time View

ফিলিস্তিনের জন্য কাঁদছে মানুষের হৃদয়। মানবিকতার টানে যার যার অবস্থান থেকে নিপীড়িত ফিলিস্তিনবাসীর পাশে দাঁড়াচ্ছে ব্যক্তি থেকে সংগঠন। ধ্বংসপ্রায় ফিলিস্তিনে শিশুদের আর্তনাদ নাড়া দিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতানকে। সেসব শিশুদের পাশে দাঁড়াতে অভিনব এক উদ্যোগ নিয়েছে ক্লাবটি।

পিএসএলে মুলতানের ম্যাচগুলোতে দলের খেলোয়াড়রা ব্যাট হাতে যতগুলো ছক্কা মারবে এবং বোলাররা যত উইকেট নেবেন, তার জন্য এক লাখ পাকিস্তানি রুপি করে দেবে মুলতান কর্তৃপক্ষ। প্রতি ছক্কা ও উইকেটের জন্য সমান এক লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন ক্লাবটির মালিক আলী খান তারিন। এটি অব্যাহত থাকবে গোটা আসরে মুলতানের সব ম্যাচে।

করাচি কিংসের বিপক্ষে শনিবার (১২ এপ্রিল) মাঠে নামে মুলতান। ম্যাচে মুলতানের ব্যাটাররা ছক্কা মারেন ৯টি। বল হাতে তুলে নেন করাচির ৬ উইকেট। প্রথম ম্যাচ শেষে উঠেছে মোট ১৫ লাখ রুপি। গ্রুপ পর্বে আরও ৯টি ম্যাচ খেলবে মুলতান। অনুদানের অর্থ নিঃসন্দেহে বাড়বে প্রতি ম্যাচেই।

মুলতানের মালিক আলী খান বলেছেন, ‘আমরা (মুলতান সুলতান) বিশ্বাস করি, এই প্ল্যাটফর্মটা (খেলার মাধ্যমে) ইতিবাচক কাজে লাগাতে পারব। আশা করি সামান্য এই চেষ্টা আরও বড় পদক্ষেপে কাজ করার শক্তি দেবে। আমরা গর্বিত এটি শুরু করতে পেরে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com