1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
Title :
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

বর্ষসেরা ক্রীড়াবিদ হলেন মিরাজ

  • আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ১২.০১ এএম
  • ৮০ Time View

প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনজন। ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও আর্চার সাগর ইসলামের সঙ্গে ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। ঋতুপর্ণা ও সাগরকে পেছনে ফেলে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার নিজের করে নেন মিরাজ। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আজ শুক্রবার (১১ এপ্রিল) বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির (বিএসপিএ) ২০২৪ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের সম্মাননা দেওয়া হয়। সেখানেই সেরাদের সেরা হন মিরাজ।

বর্ষসেরা ক্রিকেটারের মুকুটও ওঠে মিরাজের মাথায়। ২০২৪ সালে ব্যাট-বল হাতে মিরাজ ছিলেন অনবদ্য। বিশেষত, টেস্টে। সাদা পোশাকে পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করা সিরিজে তার অবদান ছিল অসাধারণ। যার স্বীকৃতি হিসেবে দ্বিতীয়বারের মতো ’কুল বিএসপিএ’-র বর্ষসেরার খেতাব জেতেন মিরাজ।

২০২৪ সালে ১০ টেস্টে মিরাজ রান করেন ৬১৪। উইকেট নেন ৩১টি। ওয়ানডেতে ৯ ম্যাচ খেলে ৩০৫ রানের পাশাপাশি নেন ৮ উইকেট। টি-টোয়েন্টিতে অবশ্য ভালো করতে পারেননি সেভাবে। ৪ ম্যাচে ১০৬ রান করার পাশাপাশি নেন মোটে ১ উইকেট।

বর্ষসেরা ক্রীড়াবিদ ও ক্রিকেটার হয়ে মিরাজ জানান নিজের ভালো লাগার কথা। তিনি বলেন, ‘আবারও এই পুরস্কার পেয়ে সত্যিই খুব ভালো লাগছে।’

মিরাজের সঙ্গে স্বীকৃতি পেয়েছেন আরেক ক্রিকেটার নাহিদ রানা। ২২ বছর বয়সী এই পেসারের হাতে উঠেছে বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদের সম্মাননা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com