1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
Title :
হবিগঞ্জের সব রুটে বিরতিহীন বাস সহ সকল লাইনের বাস বন্ধ চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা চুয়াডাঙ্গায় ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে অরিয়েন্টেশন অনুষ্ঠিত নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন ২৬ প্রতিষ্ঠানের এলসি সংক্রান্ত অভিযোগে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র অবস্থান চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও নগর পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এসপি মোঃ মাসুদ আলমের সৌদি আরবে ২৭ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা উলিপুর মিনি স্টেডিয়ামে কোরবানির পশুরহাট বন্ধের দাবিতে লিখিত অভিযোগ ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের যাত্রা শুরু  

টেস্ট স্কোয়াডে ডাক পেলেন তানজিম হাসান সাকিব

  • আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৭.০৫ পিএম
  • ৬১ Time View

জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিবে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন সিরিজটি সামনে রেখে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক। 

দলের নেতৃত্বে রাখা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। তার ডেপুটি করা হয়েছে স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। এই পেসার বাংলাদেশের হয়ে ২৮টি সাদা বলের ম্যাচে খেলেছেন। এবার তিনি ডাক পেলেন প্রথমবারের মতো ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটের দলে। ইনজুরির কারণে নেই তারকা পেসার তাসকিন আহমেদ। পিএসএল খেলতে যাওয়া দলে রাখা হয়নি উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসকে। 

আসন্ন এই গুরুত্বপুর্ণ সিরিজের জন্য বাংলাদেশ দল আগামী ১১ এপ্রিল থেকে সিলেটে প্রস্ততি ক্যাম্প শুরু করবে। ডিপিএলে ১০ এপ্রিল নিজেদের খেলা শেষ করেই জাতীয় দলের ক্রিকেটাররা সরাসরি ক্যাম্পে যোগ দিবেন। 

উল্লেখ্য, ২০২৪ সালের শুরুতে বাংলাদেশের জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল । তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে তখন শুধুমাত্র পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হয়েছিল। এবার সেই স্থগিত থাকা টেস্ট সিরিজটি আয়োজন করছে বিসিবি।

বাংলাদেশ সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছে গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যেখানে সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছিল। তার আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা এবং ভারতের মাঠে অনুষ্ঠিত টেস্ট সিরিজে তামিম-সাকিবকে ছাড়াই খেলতে নেমেছিল বাংলাদেশ এবং উভয় সিরিজেই পরাজিত হয়েছিল।

পরিসংখ্যান বলছে, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের রেকর্ড বেশ ভালো। ২০২০ সালে ঘরের মাঠে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল টাইগাররা। এমনকি সর্বশেষ ২০২১ সালে হারারেতে অনুষ্ঠিত টেস্ট ম্যাচেও বাংলাদেশ ২২০ রানের বিশাল জয় পেয়েছিল। 

দুই দলের মধ্যে এ পর্যন্ত মোট ১৮টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাংলাদেশ ৮টি এবং জিম্বাবুয়ে ৭টিতে জয়লাভ করেছে। জিম্বাবুয়ের সর্বশেষ জয়টি ছিল ২০১৮ সালে।

বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com