1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
Title :
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

পিএসএলে যাওয়ার আগে কী বললেন লিটন-রিশাদ

  • আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৪.০৭ পিএম
  • ৭৩ Time View

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে দেশটিতে গিয়েছেন দুই বাংলাদেশি ক্রিকেটার। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) লিটন দাস এবং গতকাল রিশাদ হোসেন ধরেন পাকিস্তানের বিমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ছাড়পত্র পেয়েছেন দুজনই। পুরো মৌসুমের জন্যই পিএসএল খেলার ছাড়পত্র পেয়েছেন তারা।

দেশ ছাড়ার আগে বিমানে উঠে ছবি শেয়ার করেন লিটন। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ছবিতে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। লিটন বলেছেন, ‘করাচি কিংসের হয়ে পিএসএল খেলতে পাকিস্তানের পথে। সামনে রোমাঞ্চকর সময় অপেক্ষা করছে। সবার কাছে দোয়া ও সমর্থন চাই।’

বিমানে উঠে ছবি দেন রিশাদও। তিনি লিখেছেন, ‘মিশন পিএসএল। আশা করি এই যাত্রাটা দারুণ স্মৃতিময় হবে।’

বাংলাদেশ থেকে লিটন ও রিশাদ ছাড়া চলতি মৌসুমে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে খেলার ছাড়পত্র পেয়েছেন নাহিদ রানা। তবে, নাহিদ অর্ধেক মৌসুম খেলার অনুমতি পেয়েছেন।

আগামী ১১ এপ্রিল থেকে ১৮ মে চলবে পাকিস্তানে ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল টি-টোয়েন্টি। পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন রিশাদ। এই লেগ স্পিনারকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। রিশাদের মতো সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন লিটন। তাকে দেখা যাবে করাচি কিংসে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com