1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
Title :
টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ জ্বালানী তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির ‘ওয়ান-ট্যাপ এআই’ সুবিধায় তথ্য ব্যবস্থাপনা সহজ করছে ইনফিনিক্স রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ২ ক্যাডার গ্রেপ্তার

  • আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ১২.০৫ পিএম
  • ৯৬ Time View

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের দুই ক্যাডারকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৬ এপ্রিল) মধ্যরাতে শহরের পোস্ট অফিসপাড়ার নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—চুয়াডাঙ্গা পৌর এলাকার মৃত শাফিনাতুল হাসান জোয়ার্দ্দারের দুই ছেলে অয়ন হাসান জোয়ার্দ্দার (৩৫) ও তানজিদ হাসান অভি জোয়ার্দ্দার (৩৩)। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার পলাতক আসামি।

সদর থানা সূত্র জানায়, তারা দীর্ঘদিন আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপ-পরিদর্শক শরিয়ত উল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। অভিযানের সময় তাদের বাড়ি তল্লাশি করে একটি ক্রিচ, একটি চাপাতি ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, গ্রেপ্তার দুই আসামিকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com