1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

দুই বছরের নিষেধাজ্ঞা শেষে মাঠে ফিরলেন নাসির হোসেন

  • আপডেট : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ১.৩৪ পিএম
  • ১১৯ Time View

দীর্ঘ দুই বছরের নিষেধাজ্ঞা শেষে ক্রিকেট মাঠে প্রত্যাবর্তন করলেন বাংলাদেশের সাবেক অলরাউন্ডার নাসির হোসেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক দুর্নীতিবিরোধী নীতিমালা ভঙ্গের দায়ে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকা নাসির সোমবার (৭ এপ্রিল) মাঠে নামেন ঢাকা প্রিমিয়ার লিগে।  

রূপগঞ্জ টাইগার্সের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন তিনি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী বোলার হিসেবে অফস্পিনে ১০ ওভার বল করে ৩১ রানে নেন ১ উইকেট।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আইসিসির দুর্নীতি-বিরোধী শৃঙ্খলাবিধি অনুযায়ী নাসির তার সম্পূর্ণ নিষেধাজ্ঞার মেয়াদ ভোগ করেছেন এবং সকল শর্ত পূরণ করেছেন। সে হিসেবে তিনি ৭ এপ্রিল ২০২৫ থেকে পুনরায় ক্রিকেটে অংশগ্রহণের ছাড়পত্র পেয়েছেন।

২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত টি-টেন লিগে অংশগ্রহণকালে দুর্নীতির অভিযোগ ওঠে নাসিরের বিরুদ্ধে। আইসিসির তদন্ত শেষে ২০২৪ সালের জানুয়ারিতে তাকে দুই বছরের নিষেধাজ্ঞা প্রদান করা হয়, যার ছয় মাস ছিল স্থগিত।  

নাসিরের নিষেধাজ্ঞা কার্যকর হয় ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে, যার ফলে দেড় বছর কোনো ক্রিকেট কার্যক্রমে যুক্ত থাকার অনুমতি ছিল না তার। তবে শাস্তির মেয়াদ শেষে আইসিসির নির্ধারিত অ্যান্টি-করাপশন শিক্ষাসেশন সম্পন্নসহ সব শর্ত পালন করায় পুনরায় খেলার অনুমোদন পেয়েছেন তিনি।  

একসময় জাতীয় দলের নিয়মিত সদস্য নাসির হোসেন বাংলাদেশের হয়ে তিন সংস্করণ মিলিয়ে খেলেছেন ১১৫টি আন্তর্জাতিক ম্যাচ। নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে থাকলেও আবারো প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে নিজের পুরনো ছন্দ খুঁজে পেতে আত্মবিশ্বাসী এই অলরাউন্ডার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com