1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন
Title :
কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১১টি গাঁজা গাছসহ একজন গ্রেপ্তার, ভূঞাপুরে গাঁজা চাষীর স্বপ্নভঙ্গ করল প্রশাসন ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর

রোনালদোর জোড়া গোলে আল-হিলালকে হারালো আল-নাসর

  • আপডেট : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৩.২১ পিএম
  • ৭৪ Time View

বুড়ো হাড়ের ভেলকি দেখিয়েই চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে তার জোড়া গোলে চিরপ্রতিদ্বন্দ্বী আল-হিলালকে হারালো আল-নাসর। গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট আদায় করে লিগের লড়াইয়েও টিকে রইলো তারা।

শুক্রবার (৪ এপ্রিল) রাতে আল-হিলালকে ৩-২ গোলে হারিয়েছে আল-নাসর।

আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকেই জমে উঠে ম্যাচ। দ্বিতীয় মিনিটেই ডিফেন্ডারের নৈপুণ্যতায় গোল হজম থেকে রক্ষা পায় আল-নাসর। ২৬তম মিনিটে পেনাল্টি এরিয়ার কাছে বল পেয়েও জালে জড়াতে ব্যর্থ হন নাসরের জন ডুরান। শেষমেশ প্রথমার্ধের যোগ করা সময়ে গোলের দেখা পান রোনালদোরা। প্রতিপক্ষের মাঠে আল-নাসরকে লিড এনে দিয়েছিলেন আলি আলহাসান। কর্নার থেকে পাওয়া বল ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো ক্রসে জালে জড়ান মিডফিল্ডার আলহাসান।

বিরতি থেকে ফিরেই ব্যবধান বাড়িয়ে নেয় আল-নাসর। এবার গোল করেন রোনালদো। ডানপ্রান্ত ধরে আক্রমণে উঠে বক্সে ঢুকে পাস দেন সাদিও মানে। পেনাল্টি এরিয়ার সামনে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে জাল কাঁপান পর্তুগিজ বরপুত্র।

৬২তম মিনিটে একটি গোল শোধ করে আল-হিলাল। কর্নার থেকে আসা ক্রস বক্সে পেয়ে হেডে জালে জড়ান আলি আলবুলায়হি। তবে তারা সমতায় ফেরার সুযোগ পায়নি। উল্টো ৮৮তম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন রোনালদো। ৪০ বছর পেরোনো এ তারকার সব মিলিয়ে লিগে গোলসংখ্যা হলো ২১। যা আসরে সর্বোচ্চ। সব মিলিয়ে চলতি মৌসুমে আল-নাসরের হয়ে ৩৪ ম্যাচে ৩০ গোলের পাশাপাশি ৪ অ্যাসিস্ট করেছেন তিনি।

হাজারতম গোলের মাইলফলকের পথেও একটু একটু করে এগিয়ে যাচ্ছেন তিনি। আল-হিলাল ম্যাচের পর সব মিলিয়ে তার গোলসংখ্যা হলো ৯৩১।

এদিকে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট আদায় করে লিগ শিরোপার দৌড়ে আশা বাঁচিয়ে রাখলো আল-নাসর। ২৬ ম্যাচে ১৬ জয় ও ৬ ড্রয়ে তাদের পয়েন্ট ৫৪। সমান ম্যাচে ৩ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে আল-হিলাল। অবশ্য এক ম্যাচ কম খেলে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল-ইত্তিহাদ। বড় কোনো অঘটন না ঘটলে তাদের শিরোপা জয় একপ্রকার নিশ্চিত। তবে ভুল করলে সুযোগ আসতে পারে রোনালদোদের সামনেও।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com