1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

টানা তিন হারে হোয়াইটওয়াশ পাকিস্তান

  • আপডেট : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ১.৫৪ পিএম
  • ১১৬ Time View

প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া করেছিল পাকিস্তান। তৃতীয় ও শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামে পাকিস্তান। তবে শেষ রক্ষাও হয়নি মোহাম্মদ রিজওয়ানের দলের। শেষ ওয়ানডেতে ৪৩ রানে হেরে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। 

শনিবার (৫ এপ্রিল) মাউন্ট মঙ্গুনুইতে টস হেরে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। রিস মারিউ ও অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলের ফিফটিতে ভর করে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪২ ওভারে ৮ উইকেটে ২৬৪ রান তোলে স্বাগতিকেরা।  

রিস মারিউ ৬১ বলে ৫৮ ও ব্রেসওয়েল ৪০ বলে ৫৯ রান করেন। এছাড়া ড্যারিল মিচেল ৪৩ ও হেনরি নিকোলস করেন ৩১ রান। পাকিস্তানের পক্ষে আকিফ জাভেদ নেন ৪টিম উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন পাকিস্তানের ওপেনার ইমাম-উল হক। তৃতীয় ওভারে উইলিয়াম ও’রুর্কির শর্ট লেন্থের বল নরম হাতে খেলে দ্রুত সিঙ্গেল নিতে যান ইমাম। কিন্তু নন স্ট্রাইকে পোঁছানোর সময় কিউই ক্রিকেটারের থ্রো ইমামের হেলমেট গ্রিলের মধ্যে আটকে যায়।

তাৎক্ষণিকভাবে ইমাম হেলমেট খুলে মাটিতে বসে পড়েন। ফিজিওরা তাকে সহায়তা করার জন্য আসেন। ইমামের চোয়ালে আঘাত লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তাকে দেখে মনে হচ্ছিল, ব্যথার তীব্রতাও ছিল অনেক। সঙ্গে সঙ্গে গাড়িতে করে মাঠ ছেড়ে যান তিনি। ৭ বলে ১ রান আসে তার ব্যাট থেকে।

আরেক ওপেনার আবদুল্লাহ শফিক থিতু হয়েও ৫৬ বলে ৩৩ রানের মন্থর এক ইনিংস খেলে ড্রেসিংরুমে ফেরেন। বাবর আজম বড় ইনিংসের ইঙ্গিত দিয়ে ফেরেন ৫৮ বলে দলীয় সর্বোচ্চ ৫০ রান করে। ৩২ বলে ৩৭ রান করেন মোহাম্মদ রিজওয়ান। ৩১ বলে ৩৩ রান আসে তায়্যেব তাহিরের ব্যাট থেকে। এ ছাড়া বাকিরা সেভাবে সুবিধা করতে পারেননি।

নিউজিল্যান্ডের পেসার বেন সিয়ার্স ৯ ওভারে ৩৪ রান দিয়ে শিকার করেছেন ৫ উইকেট। ওয়ানডেতে এটি তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগারই। ৪০ রান দিয়ে ডাফি নিয়েছেন ২ উইকেট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com