1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

আলমডাঙ্গায় কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মিনি বেগম হাতেনাতে গ্রেফতার

  • আপডেট : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ১১.১৯ পিএম
  • ২৫৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে আলমডাঙ্গা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত মাদক কারবারি মোছাঃ মিনি বেগমকে গ্রেফতার করেছে। পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) শীতল বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ গত ৩১ মার্চ রাত ১১:৩৫ মিনিটে আলমডাঙ্গা পৌরসভার গোবিন্দপুর মাঠপাড়া গ্রামের রাইস মিলের সামনে থেকে তাকে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করে। এসময় তার কাছ থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩,৯৫০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

দেড় ডজনের বেশি মাদক মামলার আসামি মিনি বেগম বিভিন্ন সময়ে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রতিশ্রুতি দিলেও গোপনে আবারও মাদক কারবার চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে কুষ্টিয়ার মিরপুর, চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা থানায় একাধিক মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারা। এর আগেও বহুবার গ্রেফতার হলেও সে বারবার জামিনে মুক্ত হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান চলমান থাকবে এবং কোনো অপরাধীই আইনের হাত থেকে রেহাই পাবে না। মাদক নির্মূলে সাধারণ জনগণের সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে পুলিশ সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com